News Flash

  • Home
  • দিনের খবর
  • শৈত্যপ্রবাহে কাঁবু কাশ্মীর; কুয়াশায় আচ্ছন্ন শ্রীনগর, পারদ নামল মাইনাস ৩ ডিগ্রিতে
Image

শৈত্যপ্রবাহে কাঁবু কাশ্মীর; কুয়াশায় আচ্ছন্ন শ্রীনগর, পারদ নামল মাইনাস ৩ ডিগ্রিতে

শ্রীনগর, ২৬ ডিসেম্বর (হি.স.): হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। প্রবল ঠান্ডার মধ্যেই মঙ্গলবার ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীরে। মঙ্গলবার ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপটে কাঁপছে জম্মুও।

শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীর এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান-এর অধীনে। ২৭ ডিসেম্বর কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top