News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানী সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করে আসাম সরকারকেও ঠুকলেন পরিবহণমন্ত্রী
Image

জ্বালানী সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করে আসাম সরকারকেও ঠুকলেন পরিবহণমন্ত্রী

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ জ্বালানী সংকট মারাত্মক আকার ধারণ করার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি আসাম সরকারের কড়া সমালোচনা করেন পরিবহণ মন্ত্রী মানিক দে৷ শনিবার আসাম-আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশের বেহাল দশা নিয়ে প্রতিক্রিয়ায় পরিবহণমন্ত্রী বলেন, অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যেকোন সরকারের উচিত এগিয়ে আসা৷ কিন্তু, ত্রিপুরা বিপন্নের মুখে পড়লেও আসাম সরকারের তরফে কার্য্যকরী উদ্যোগ নেওয়া হয়নি এতদিন৷ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টিতে আনা হয়েছে বিষয়টি৷ বর্ষা শুরু হতেই জাতীয় সড়ক পঙ্গু হয়ে যাবে আগাম জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারকে৷ অথচ রাজ্যের একমাত্র লাইফ লাইন বর্ষা শুরু হতেই বিপর্য্যস্ত হয়ে পড়লেও কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের কোন হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷ আসামের নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছে শীঘ্রই লোয়ারপোয়ায় জাতীয় সড়কের বেহাল দশা কাটিয়ে তোলা হবে৷ তবে, এই প্রতিশ্রুতি কতটা পূরণ হবে এবং কবে নাগাদ ত্রিপুরার দুর্দশা মিটবে তা বলা মুশকিল৷
এদিন পরিবহণমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, রাজ্যের প্রতি দায়বদ্ধতা ভুলে গেছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে পেট্রোল, ডিজেল এবং এলপিজি এই তিনটি অত্যাবশ্যকীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে যোগানের অনুরোধ জানানো হয়েছিল৷ কারণ বর্ষা শুরু হলেই জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গেলে রাজ্যে পেট্রোপণ্যের আকাল দেখা দেবে৷ তা আগাম অনুমান করা গিয়েছিল৷ অথচ, কাঁঠালতলী দিয়ে যে বিকল্প সড়ক রয়েছে তার সংস্কারও হাতে নেওয়া হয়নি৷ ফলে লোয়ারপোয়া দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কটিও সুবিধাজনক অবস্থায় না থাকায় জ্বালানী তেলের ট্যাঙ্কার ও এলপিজি’র বুলেট এর সাথে পণ্য সামগ্রী গাড়ি আটকে রয়েছে৷ আলো, ফল ইত্যাদি পচে নষ্ট হয়ে যাচ্ছে৷ তিনি জানান, উপায় না দেখে গতকাল রাজ্যের পূর্ত দপ্তর উদ্যোগ নিয়ে কাঁঠালতলীতে ফেঁসে যাওয়া দুটি গাড়ি উদ্ধার করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়৷ ফলে, শনিবার পেট্রোল ডিজেলের চল্লিশটি ট্যাঙ্কার রাজ্যে ঢুকতে পেরেছে৷ বিকল্প সড়ক মুক্ত করা হয়েছে৷ ফলে, প্রায় তিন শতাধিক যানবাহন ঐ সড়ক দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷
এদিন তিনি বলেন, বাংলাদেশ দিয়ে এলপিজি’র বুলেট আনার বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল৷ জলপথে সম্ভব না হলে হলদিয়া থেকে সড়ক পথে যেন এলপিজি’র বুলেট আনার ব্যবস্থা করা হয়৷ সেই দাবীও জানানো হয়েছিল৷ অথচ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্যের এই দাবী পাত্তা দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে৷ রেল লাইনেও ভারী বর্ষনের কারণে স্তব্ধ হয়ে পড়েছে৷ ফলে, চিনি, চাল বোঝাই বহু ওয়াগন দাঁড়িয়ে রয়েছে৷ এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে রাজ্যের অত্যাবশ্যকীয় সামগ্রীর সংকট মোচনে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবী জানান পরিবহণ মন্ত্রী৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top