News Flash

  • Home
  • Uncategorized
  • দুই সুকলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে এক যুবক দোষী সাব্যস্ত
Image

দুই সুকলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে এক যুবক দোষী সাব্যস্ত

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ টাকারজলায় দুই কিশোরী সুকল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা সংক্রান্ত রোমহর্ষক চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে শনিবার দোষী সাব্যস্ত ফাস্ট ট্রেক আদালত৷ দোষী সাব্যস্ত ঐ ব্যাক্তির নাম আশীষ দেববর্মা৷ যে দুজনকে আদালত বেকসুর খালাস করেছে তারা হল প্রহর দেববর্মা ও বুধু দেববর্মা৷ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আদালত তাদেরকে বেকসুর খালাস করেছে৷ দোষী সাব্যস্ত আশীষ দেববর্মার সাজা ঘোষণা করা হবে সোমবার৷
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ সেপ্ঢেম্বর টাকারজলার হেমন্ত পাড়ার রাবার বাগানে দুই উপজাতি কিশোরী ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ একই গাছের একই ডালে পাওয়া গিয়েছিল৷ জানা গেছে, টাকারজলা হোস্টেল থেকে তিন কিশোরী ছাত্রী নিখোজ হয়েছিল৷ তাদের তিনজনকেই হেমন্ত পাড়ার জঙ্গলে নিয়ে গিয়েছিল বন্ধু নামধারীরা৷ তাদের মধ্যে দুই জনকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছিল৷ অপর এক ছাত্রী পালিয়ে এসেছিল৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top