News Flash

  • Home
  • দেশ
  • ২৮ আসনের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে ছয়টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বিজেপি প্রার্থী
Image

২৮ আসনের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে ছয়টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বিজেপি প্রার্থী

হাফলং (অসম), ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের মধ্যে ছয়টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গেছে। এই ছয়টি আসনে কংগ্রেস, বিজেপি এবং নির্দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এই ছয়টি আসনে কংগ্রেস প্রার্থী সহ এক নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ওই ছয় কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয় নিশ্চিত হয়েছে।

হামরি, হারাঙ্গাজাও, গুঞ্জুং, হাজাডিসা, পূর্ব মাইবাং এবং পশ্চিম মাইবাং আসনে কংগ্রেস প্রার্থী যথাক্রমে দরথাং থাওসেন, পপিল হোজাই, জয়থন লংমাইলাই, রূপিনাথ সেংইয়ং, তাপস থাওসেন এবং ধীরাজ লাংথাসা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ছয় কেন্দ্ৰে বিজেপি প্রার্থী যথাক্ৰমে মনজিৎ নাইডিং, আমেন্দু হোজাই, নজিৎ কেম্প্রাই, প্রজিৎ হোজাই, মোহিত হোজাই এবং মনজয় লাংথাসা বিনা প্রতিদ্বন্দিতায় জয় নিশ্চিত করেছেন।

ওই ছয়টি আসনে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেগুলিতে কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না। এদিকে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের আসন্ন নির্বাচনের জন্য মোট ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ১০১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সীমান্তকুমার দাস। তবে ওই ১০১ জন প্রার্থীর মধ্যে মোট আটজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে পূর্ব মাইবাং আসনে কংগ্রেস ও নির্দল প্রার্থী সহ মোট দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। পশ্চিম মাইবাং আসন থেকে কংগ্রেসের একজন প্রার্থী, হাজাডিসা আসনে কংগ্রেসের এক জন প্রার্থী, দিয়ুংমুখ আসন থেকে একজন নির্দল প্রার্থী, গুঞ্জুং আসনে একজন কংগ্রেস প্রার্থী ও হামরি আসন থেকে একজন কংগ্রেস প্রার্থী সহ মোট আট জন প্রার্থী শুক্রবার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা রিটার্নিং অফিসার সীমান্ত কুমার দাস জানিয়েছেন।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top