News Flash

  • Home
  • দেশ
  • ‘অবৈধ’ দোকান উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র নিউ টাউন, আগুন জ্বালিয়ে প্রতিবাদ
Image

‘অবৈধ’ দোকান উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র নিউ টাউন, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে শনিবার বেলায় উত্তপ্ত হয়ে উঠল নিউ টাউন। এ দিন নিউ টাউনের ঝিলপাড় এলাকায় অবৈধ দোকান সরানোর অভিযানে নেমেছিল রাজ্যের আবাসন দফতরের অধীনস্ত সংস্থা ‘হিডকো’।

বুলডোজার নিয়ে দোকানঘর ভাঙা শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন দোকানদারেরা। তাঁদের বক্তব্য, এই সব দোকান থেকে রুজিরুটি চলে সবার। তাই এগুলি ভেঙে দিলে তাঁদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে।

স্থানীয়দের দাবি, আগে পুনর্বাসন দিতে হবে, তার পর দোকান ভাঙা যাবে। আর উচ্ছেদকারীদের জবাব, পুনর্বাসনের ব্যবস্থা হবে, কিন্তু তার আগে দোকান ভেঙে এলাকা পরিষ্কার করা দরকার। ওই এলাকায় পানীয় জলের পাইপলাইন বসবে। কেউ কারও কথা মানতে নারাজ হওয়ায় বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ।

‘হিডকো’র তরফে বলা হয়, তাদের কর্মীরা দোকানদারদের বাধার মুখে পড়ে। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা কর্মীদের মারধর করেছে বলেও অভিযোগ তোলা হয়। পাল্টা অভিযোগে দোকানদারেরা জানান, তাঁদেরই মারধর করেছেন ‘হিডকো’র কর্মীরা। এই দোকানঘর উচ্ছেদ কর্মসূচির প্রতিবাদে রাস্তায় আবর্জনা জড়়ো করে আগুন জ্বালিয়ে দেন দোকানদারেরা।

নিউ টাউনের তারুলিয়া ও ঝিলপাড়ে মোট প্রায় ১৫০ অস্থায়ী দোকান রয়েছে। আগেই এনকেডিএ-র পক্ষ থেকে তাদের নোটিস দেওয়া হয়েছিল উচ্ছেদের জন্য। তাতে উল্লেখ করা ছিল যে শনিবার উচ্ছেদ অভিযান চলবে। কিন্তু নোটিসে পুনর্বাসন নিয়ে কিছু বলা ছিল না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

তাঁদের একাংশের বক্তব্য, আগাম না-জানিয়েই এই উচ্ছেদ অভিযান শুরু করে ‘হিডকো’। ‘হিডকো’ সূত্রে অবশ্য দাবি করা হয় যে,বেআইনি দখলদার হঠাতে গেলে কোন জানানোর কোনও আইন নেই। তা সত্বেও উচ্ছেদ অভিযানের ব্যাপারে এলাকায় নিয়মিত মাইকে প্রচার করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের ওই এলাকায় রয়েছে একাধিক সংস্থার অফিস। মূলত অফিসকর্মীদের জন্যই চলে অস্থায়ী ওই দোকানগুলি। শনিবার দুপুরে গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top