News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কুয়াশার সতর্কতা, বজায় থাকবে শৈত্যপ্রবাহ
Image

পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কুয়াশার সতর্কতা, বজায় থাকবে শৈত্যপ্রবাহ

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার ‘হলুদ সতর্কতা’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও জাতীয় রাজধানী-সহ উত্তর ভারতের নানা অংশে বজায় থাকবে শৈত্যপ্রবাহ। পূর্বাভাস মতোই, বুধবারও ঠান্ডায় কেঁপেছে সমগ্র উত্তর ভারত। এদিন সকালে শীতের দাপটে কেঁপেছে রাজধানী দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলি।

আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাব রাজ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও, পঞ্জাবের অমৃতসর, তরন তারান, কাপুরথালা, জলন্ধর, ফিরোজপুর, ফাজিলকা, ফরিদকোট, মুক্তসার, মোগা এবং ভাটিন্ডা জেলায় ঘন কুয়াশার ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top