News Flash

  • Home
  • দিনের খবর
  • জমজমাট ঠাণ্ডা উধাও হবে বড়দিনে; বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

জমজমাট ঠাণ্ডা উধাও হবে বড়দিনে; বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): বড়দিনে কমবে শীত, বাড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে থাকবে মেঘলা আকাশ। বছর শেষের উৎসবের শুরুতেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি পর্যন্ত, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব। ফলে বাড়বে তাপমাত্রা।

তবে, ২২ ডিসেম্বরের আগে বিশেষ কোনও পরিবর্তন হবে না তাপমাত্রায়, বজায় থাকবে শীত। ২২ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রায় বাড়বে। শুক্রবার থেকে বাড়বে রাতের তাপমাত্রা, সঙ্গে থাকবে মেঘলা আকাশ। বুধবার সকালে অবশ্য ঠান্ডা বেশ ভালোই মালুম হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top