News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির
Image

আপডেট…উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির


গুয়াহাটি, ১৯ ডিসেম্বর (হি.স.) : ২৮ আসনের ত্রয়োদশ উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদ (নর্থ কাছাড় হিলস্ অটোনমাস কাউন্সিল সংক্ষেপে এনসিএইচএসি)-এর নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

আজ মঙ্গলবার গুয়াহাটিতে বিজেপির প্রদেশ সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অর্থমন্ত্রী তথা এনসিএইচএসির নির্বাচন সমিতির চেয়ারপার্সন অজন্তা নেওগ উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদ সব আসন (২৮)-এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা স্বাক্ষরিত প্রার্থী তালিকায় মাহুর, দাওটুহাজা, পূর্ব মাইবাং, পশ্চিম মাইবাং, লাংটিং এবং গরমপানি আসনে দল এবার নতুন মুখ নিয়ে এসেছে। মাহুর আসনে এবার মহিলা প্রার্থী প্রবীতা জহরিকে বিজেপি টিকিট দিয়েছে। দাওটুহাজা আসনে পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য নিপোলাল হোজাইর পরিবর্তে প্রণথ রাজিইয়ং, পূর্ব মাইবাং ও পশ্চিম মাইবাং আসনে যথাক্রমে মনজয় লাংথাসা ও মোহিত হোজাইকে প্রার্থিত্ব প্রদান করেছে বিজেপি।

পূর্ব মাইবাং আসনে পার্বত্য পরিষদের বর্তমান কার্যনির্বাহী সদস্য বিজিৎ লাংথাসার টিকিট কাটা হয়েছে। তাছাড়া লাংটিং আসনে পার্বত্য পরিষদের বর্তমান কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেনকে বাদ দিয়ে বিজেপি এবার এই আসনে প্রার্থিত্ব প্রদান করেছে ডিমা হাসাও জেলা বিজেপির সাধারণ সম্পাদক ধৃতি থাওসেনকে।

পার্বত্য পরিষদের গরমপানি আসনের সদস্য জয়সিং দুরুংকে বাদ দিয়ে বিজেপি টিকিট প্রদান করেছে সেমসিং ইংতিকে। তাছাড়া উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উপাধ্যক্ষ বিমল হোজাইকে এবার হাতিখালি আসনে টিকিট দেয়নি বিজেপি। ওই আসনে নিরঞ্জন হোজাইকে বিজেপির প্রার্থী করা হয়েছে।

এছাড়া হাফলং আসনে জেলা বিজেপি সভাপতি ধনপাইনন থাওসেন, জাটিঙ্গায় ফ্লেমিংরূপসী সাইলা, বরাইল গুলমিনলাল লিয়েনথাং, জিনামে জোসমিংথাং মার, হাংরূমে নহা দাইমে, লাইসং-এ পাওদামমিং নৃয়ামে, কালাচান্দে রতন জারামবুসা, ওয়াজাওয়ে বিশ্বজিৎ দাওলাগাপু, হাজাডিসায় প্রজিৎ হোজাই, দিয়ুংমুখে রূপালি লাংথাসা, খারতং-এ লালরেমসিয়ামে ডার্নে, দিহাঙ্গিতে বৰ্তমান মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা, গুঞ্জুং-এ নজিৎ কেম্প্রাই, হাডিংমায় দেবজিৎ বাটারি, দিহামলাইয়ে নামরাং জেমি, হারাঙ্গাজাওয়ে আমেন্দু হোজাই, হামরিতে মনজিৎ নাইডিং, লোয়ার খারতং-এ নম্রথাং মার, দলং-এ সুয়াংথাংজেম রাংখল, দিগারে স্যামুয়েল চাংসন এবং শেমখর আসনে রাণু লাংথাসাকে প্রার্থী করেছে বিজেপি।

উল্লেখ্য, রাজ্যের বিদ্যুৎ তথা ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লোসা পশ্চিম মাইবাং এবং গুঞ্জুং আসন থেকে প্রার্থিত্ব চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু দল নন্দিতাকে টিকিট প্রদান করেনি। এমন-কি নন্দিতা গার্লোসার নিজের পছন্দের মানুষকে বিজেপির প্রার্থী তালিকায় রাখা হয়নি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মোট ২৮ আসনে ভোট হবে। রাজ্য নির্বাচন কমিশনের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ ডিসেম্বর। বেলা ১১টা থেকে ৩.০০টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ২২ ডিসেম্বর মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। এদিনই (২২ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা কৰা হবে ১২ জানুয়ারি।

রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার জানান, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনে মোট ভোটারের সংখ্যা ১৪১,১২৪। মোট ভোটকেন্দ্র থাকবে ২৮০টি৷ এর মধ্যে, ১০০টি সংবেদনশীল এবং ২৭টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, মাইক্রো পর্যবেক্ষক মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হবে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top