News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে উত্তাল সংসদ, উদ্বেগ প্রকাশ ধনখড় ও ওম বিড়লার
Image

সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে উত্তাল সংসদ, উদ্বেগ প্রকাশ ধনখড় ও ওম বিড়লার

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সংসদে নিরাপত্তা বিচ্যুতি ইস্যুতে সোমবারও উত্তাল হল সংসদ। সোমবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার পর, সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে হইহট্টগোল করেন বিরোধী সাংসদরা। বিরোধীদের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে এই ইস্যুতে রাজনীতি করা হচ্ছে। সভার ওয়েলে নেমে স্লোগান দেওয়া সংসদের মর্যাদার পরিপন্থী। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের (বিরোধীদের) সহযোগিতার অনুরোধ করছি।” তুমুল হইহট্টগোলের কারণে দুপুর অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

একই অবস্থা ছিল রাজ্যসভাতেও। বিরোধী সাংসদদের তুমুল হট্টগোলের মধ্যেই বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, হইচই চলে থাকে, তাই রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভার অধিবেশন মুলতবি করার আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এদিন সাংসদ জেবি মাথার এবং বিনয় বিশ্বমকে হাউসের কার্যধারা ব্যাহত করার জন্য সতর্ক করেছিলেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top