News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডেন গার্ডেন্সের ভিতর থেকে সিএবি কর্মীর পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের
Image

ইডেন গার্ডেন্সের ভিতর থেকে সিএবি কর্মীর পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): কলকাতার ইডেন গার্ডেন্সের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল সোমবার। রাজ্যের ক্রিকেট সংস্থা সিএবি-র তরফে জানা গিয়েছে, যাঁর দেহ উদ্ধার হয়েছে, তিনি তাঁদেরই এক কর্মীর পুত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। সিএবি সূত্রের খবর, মৃত যুবকের বাবা এবং কাকা তাদের কর্মী। তাঁদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন মৃত যুবক। আদতে ওডিশার ভদ্রকের বাসিন্দা ওই যুবক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। তাঁর বাবাও ইডেনের কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের পরিবার তাদের জানিয়েছে যে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক অবসাদে। সোমবার সকালে ইডেন গার্ডেন্সের কে ব্লকের গ্যালারি থেকে দেহটি উদ্ধার হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ সিএবি-র এক কর্মী পুলিশকে খবর দেন। তার পরই ইডেনে আসে ময়দান থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top