News Flash

  • Home
  • দিনের খবর
  • বেশি দিন স্থায়ী হবে না শীত, আগামী সপ্তাহেই বঙ্গে পারদ চড়ার পূর্বাভাস
Image

বেশি দিন স্থায়ী হবে না শীত, আগামী সপ্তাহেই বঙ্গে পারদ চড়ার পূর্বাভাস

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এই মুহূর্তে ঠান্ডায় কাঁপছে। তবে, শীত বেশি দিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহেই পারদ চড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শুক্রবার-শনিবার থেকে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। পারদ চড়তে পারে দু’তিন ডিগ্রি পর্যন্ত। ডিসেম্বরের শেষের মুখে তাপমাত্রা বাড়ার সঠিক কারণ কী, তা জানাননি আবহবিদেরা। তবে মনে করা হচ্ছে, হাওয়ার গতিপথে কোনও পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়বে।

রবিবারের তুলনায় সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বেশ ঠান্ডা রয়েছে। পাশপাশি আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। ব্যাপক ঠান্ডাও পড়বে। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top