News Flash

Image

কোচবিহারে কলেজছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

কোচবিহার, ১৭ ডিসেম্বর (হি. স.) : কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েতের শিক্ষকপল্লি এলাকায় এক কলেজছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে একটি ভাড়াবাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ বর্মন (২২)। সে কোচবিহার কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র। প্রায় তিন মাস থেকে ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত অভিজিৎ। তার বাড়ি দিনহাটার শালমারায়। এদিন তার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় বাড়ির বাকি সদস্যদের। এরপর পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার পুলিশ এসে দরজা ভেঙে অভিজিতের দেহ উদ্ধার করে। অভিজিৎ কেন এধরনের ঘটনা ঘটাল, তা বুঝে উঠতে পারছেন না তার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top