News Flash

  • Home
  • Uncategorized
  • গাবর্দি বাজারে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, অচৈতন্য অবস্থায় উদ্ধার
Image

গাবর্দি বাজারে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, অচৈতন্য অবস্থায় উদ্ধার

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ গাবর্দি বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তুলে নিয়ে অর্ধ মৃত অবস্থায় শনিবার ভোরে তার দোকানের সামনেই ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা৷ অর্ধ মৃত ঐ ব্যবসায়ীর নাম ভূপেশ দেববর্মা(২৫)৷ গাবর্দি বাজারে তার টেইলারিংয়ের দোকান রয়েছে৷ রাতে ঐ ব্যাক্তি বাড়িতে ফিরে যায়নি৷ পরিবারের লোকজনরা খুজাখুজি করেও রাতে তার কোন হদিশ পাননি৷ শনিবার সকালে তার দোকানের সামনেই অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া গেছে৷ আশঙ্কা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ ভাগ্যিস, প্রাণে বেঁচে রয়েছে৷ রাত সাড়ে এগারটা নাগাদ ভূপেশ দেববর্মার এক বন্ধু কান্তি দেববর্মার সাথে শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল বলে জানান স্থানীয় লোকজনরা৷ ঘটনার পর বিষয়টি পুলিশকেও জানানো হয়৷ সে অনুযায়ী পুলিশ সন্দেহভাজন কান্তি দেববর্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ আশঙ্কা করা হচ্ছে, তাকে হত্যার উদ্দেশ্যেই তুলে নিয়ে মারাত্মকভাবে জখম করে মৃত ভেবে তার দোকানের সামনে এনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা৷ শ্রীনগর থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ তবে, রাতে সংবাদ লেখার সময় পর্যন্ত এব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ এদিকে, আহত ভূপেশ দেববর্মার জি বি হাসপাতালে চিকিৎসা চলছে৷ তার অবস্থা খুবই সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ শ্রীনগর থানার পুলিশ ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top