News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ফের প্রাণঘাতী ডেঙ্গি, মৃত্যু ডাক্তারি পড়ুয়ার
Image

রাজ্যে ফের প্রাণঘাতী ডেঙ্গি, মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

বারাসত, ১৫ ডিসেম্বর (হি. স.) : ডেঙ্গির আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের । ডিসেম্বরেও ডেঙ্গিতে মৃত্যু হল ডাক্তারি পড়ুয়ার । বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতের বেসরকারি হাসপাতালে ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু হল ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাস (২১) –এর। এই ঘটনা নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। মাঝ ডিসেম্বর, শীতও পড়েছে ভালই। দেখা যায়, শীত পড়লে ডেঙ্গির দাপট কমতে থাকে। অথচ এবার অন্য ছবি। বিশেষ করে এই ছাত্রের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদের।

এবার প্রথম থেকেই ডেঙ্গি উদ্বেগে রেখেছে রাজ্য প্রশাসনকে। প্রতিবছর পুজোর মুখে ডেঙ্গির প্রকোপ বাড়ে ঠিকই। তবে পুজো মিটতে ডেঙ্গিরও প্রকোপ কমতে থাকে। প্রকৃতি হেমন্তের পরশ পেতেই দাপট কমে ডেঙ্গিবাহী মশার। তবে এবার সে ছবিতে বদল। নভেম্বরেও ডেঙ্গিতে মৃত্যু খবর সামনে এসেছে। আর এবার ভরা ডিসেম্বরে এমন ঘটনা।

এ বছর ডেঙ্গি শুধু কলকাতাই নয়, কাঁপন ধরিয়েছে জেলাতেও। মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনার চিত্রটা ভয়াবহ ছিল এবার। চিকিৎসকদের মতে গত এক দশকে সর্বোচ্চ ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে এবার। মৃত্য়ুও যথেষ্ট চিন্তায় রেখেছিল। গত মাসেও বর্ধমানের এক মহিলা মারা গিয়েছেন। আর এবার ডিসেম্বরে এই ছাত্রের মৃত্যু।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top