News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা গ্রেফতার
Image

সংসদে হামলায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা দিল্লি পুলিশের হাতে । বৃহস্পতিবার রাতে, অভিযুক্ত স্বয়ং দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে । তার পরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর। ললিতের আগে সংসদে হানায় এক মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, গোটা ঘটনার ‘মাস্টারমাইন্ড’ এই ললিত। তাঁর সঙ্গে কলকাতা-যোগও পাওয়া গিয়েছে বলে খবর।

দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ললিত ঝা আত্মসমর্পণ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ললিতের খোঁজে বহু জায়গায় অভিযান চালায় পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দিল্লিতে ভারতীয় দণ্ডবিধি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গত কাল, বুধবার, সংসদে হানার পর থেকেই খোঁজ ছিল না ললিতের। পুলিশ তাঁকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে। বৃহস্পতিবার রাতের দিকে রাজধানীর কর্তব্যপথ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করে ললিত। তার পরই গ্রেফতার করা হয় তাকে। এর আগে যে চার জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের ৭ দিনের পুলিশি হেফাজত দেয় আদালত। ওই চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ছাড়াও বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ধৃত ললিত ঝা সম্পর্কে ইতিমধ্যে কিছু তথ্য পেয়েছে পুলিশ।

সূত্রের খবর, কলকাতার গিরিশ পার্কের একটি বাড়ির একতলায় আস্তানা ছিল তাঁর। করতেন গৃহশিক্ষকতাও। কিন্তু পড়শিদের দাবি, দেড় বছর আগে আচমকা বেপাত্তা হয়ে যান তিনি।
হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top