News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে এক শিক্ষকের বদলীর প্রতিবাদে সুকলের সব শিক্ষককে তালাবন্দী করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা
Image

মুঙ্গিয়াকামীতে এক শিক্ষকের বদলীর প্রতিবাদে সুকলের সব শিক্ষককে তালাবন্দী করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

school lockedনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷ শিক্ষকের বদলিকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব শিক্ষককে তালা বন্দি করে রাখে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের পরিদর্শক৷
ঘটনার বিবরনে জানা যায় মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন তুইমধু উচ্চ বিদ্যালয়৷ এই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ছিলেন দেবাশীষ দত্ত৷ রাজ্য শিক্ষা দফতর আচমকা এই শিক্ষককে বদলি করে দেয় হাওয়াইবাড়ি উচ্চ বিদ্যালয়ে৷ এই ঘটনা ছাত্রছাত্রীরা জেনে শুক্রবার দুপুর ১২টা নাগাদ তুইমধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের তালবন্দী করে রাখে৷ এই খবর পেয়ে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক সুনাকান্ত দেববর্মা ছুটে আসে বিদ্যালয়ে৷ বিদ্যালয় পরিদর্শক শ্রী দেববর্মা উত্তেজিত ছাত্রছাত্রীদের সাথে কয়েক দফা আলোচনাও করে৷ কিন্তু তাতেও কোনো ফয়সলা হয়নি৷ ক্ষুদ্ধ ছাত্রছাত্রীদের দাবী বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেবাশীষ দত্তের বদলির আদেশ বালিত করলে তবে তারা সুকলের তালা খুলে দেবে৷
পরে বিদ্যালয় পরিদর্শক ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দেন যে আগামী কিছু দিনের মধ্যে একজন বিজ্ঞান বিষয়ক শিক্ষক দেওয়া হবে৷ এই প্রতিশ্রুতি পাওয়ার পর ক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা সুকলের তালা বন্দী শিক্ষকদের মুক্তি দেয়৷
এদিকে তুইমধু উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক আমাদের প্রতিনিধিকে জানায়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২৫০ থেকে ৩০০ জন৷ এই ছাত্রছাত্রীর নিরিখে শিক্ষকের সংখ্যা খুবই কম৷ এই বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ১০ জন৷ এর মধ্যে এক শিক্ষক বদলি হয়ে অন্যেত্রে চলে যাওয়ায় বিদ্যালয়ের সমস্যা দ্বিগুন বৃদ্ধি পেল৷
ক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা জানায় আগামী কিছুদিনের মধ্যে বিদ্যালয়ে সান্মাষিক পরীক্ষা শুরু হবে৷ এর মধ্যে বদলি৷ জানা গেছে এই তুইমধু উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক শিক্ষক মাত্র ১জন৷ মূলত এই শিক্ষক বদলির ঘটনা ছাত্রছাত্রীরা মেনে দিতে পারছেনা৷ তাদের দাবী আগামী কিছু দিনের মধ্যে বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ক শিক্ষক না দিলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top