News Flash

  • Home
  • Uncategorized
  • নলছড়ের মনোরঞ্জন দাস হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড
Image

নলছড়ের মনোরঞ্জন দাস হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সোনামুড়া মহকুমার পূর্ব নলছড়ের একটি হত্যা মামলায় সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন৷ এই মামলার রায় শোনতে শুক্রবার আদালতে উৎসুক জনতার উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷ মাননীয় বিচারক গতকালই এই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিলেন৷ এদিন এই মামলায় দোষী সাব্যস্তদের শাস্তি ঘোষণা করা হয়েছে৷
পূর্ব নলছড়ের মনোরঞ্জন দাস হত্যা মামলায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷
২০১২ সালের ২১ সেপ্ঢেম্বর পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছিলেন পূর্ব নলছড়ের মনোরঞ্জন দাস৷ এই হত্যা মামলার রায় হয়েছে শুক্রবার৷ সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় অভিযুক্ত রাহুল দাস ও অপু দাসকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে৷ জরিমানার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো ছয়মাস হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মামলায় ১৮ জনের সাক্ষী গ্রহণ করা হয়৷ এই মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন জনার্ধন ভট্টাচার্য ও সঞ্জয় চক্রবর্তী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top