News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বিবাদ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত শালগড়া, মৃত্যুর সঙ্গে লড়ছেন দুইজন
Image

জমি বিবাদ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত শালগড়া, মৃত্যুর সঙ্গে লড়ছেন দুইজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ জুন৷৷ জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে গোমতী

শালগড়ায় হামলায় গুরুতর জখম মনির হুসনেক জিবি হাসাপাতালে নিয়ে আসা হয়৷ ছবি নিজস্ব৷
শালগড়ায় হামলায় গুরুতর জখম মনির হুসনেক জিবি হাসাপাতালে নিয়ে আসা হয়৷ ছবি নিজস্ব৷

জেলার আর কে পুর থানার অধীন শালগড়া৷ ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর জখম হয়েছেন৷ একজনের অবস্থা সঙ্কটজনক৷ আগরতলায় জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ সাম্প্রদায়িক উত্তেজনায় টগবগ করছে শালগড়া৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী৷ আর কে পুর থানার পুলিশ স্বতপ্রনোদিত একটি মামলা নিয়েছে৷ গ্রেপ্তার করা হয়েছে একজনকে৷ উদ্ধার করা হয়েছে দা সহ অন্যান্য ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শালগড়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের ঘোড়াটিলা এলাকা৷ সম্প্রদায়গত দিক থেকে বিভিন্ন সম্প্রদায়ের মিশ্র বসতি ঐ ঘোড়াটিলা৷ সেখানকার বাসিন্দা মনির হুসেন এবং বাদল হুসেন শুক্রবার সকালে নিজ বাড়ির পাশেই তাদের পূর্বপুরুষদের কবরস্থান পরিস্কার করছিল৷ তখনই প্রতিবেশী পূর্ণ দে, ক্ষিতীষ দে, বাবুল দে এবং মানিক দে সহ দে পরিবারের পাঁচ ভাই ঐ মনির ও বাদলের সঙ্গে বিবাদে লিপ্ত হয়৷ তাদের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক হয়৷ একসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷
দে পরিবারের পাঁচ ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি বাড়ি থেকে ধারালো দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ ভাবে মনির ও বাদল এর উপর হামলা চালায়৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করা হয় মনির ও বাদালের উপর৷ তাদের শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় আঘাত লাগে৷ রক্তাক্ত অবস্থায় আক্রান্ত দুই ভাই মাটিতে লুটিয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গেই তাদরে পরিবারের লোকজন খবর দেয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনস্থলে পৌঁছার আগেই আহত দুই ভাইকে উদয়পুর টেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে মনির হুসেনকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ মনির হুসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত মারাত্মকভাবে লাগে৷ বর্তমানে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মনির হুসেন৷ অন্যদিকে টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ শালগড়া গ্রামের দুই নম্বর ওয়ার্ড ঘোড়াটিলায় যায়৷ সেখানে পৌঁছলে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মনির হুসেন ও বাদল হুসেনের আত্মীয় স্বজনরা৷ তারা আক্রমণকারীদের বাড়িতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা নেয়৷ পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে৷ একই সঙ্গে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে হামলায় অভিযুক্ত একজনকে৷ তার নাম মানিক দে৷ হামলাকরীদের বাড়িতে গিয়ে তল্লাসী চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ধারালো দা, কুড়াল লাঠিসোটা ইত্যাদি৷ এই হামলার বিষয়টি অতি স্পর্শকাতর বিবেচনা করে আর কে পুর থানার পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য টিএসআর ও পুলিশ মোতায়েন করেছে৷ পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top