News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের কৌশলে উন্নয়নকে হাতিয়ার করে ত্রিপুরার মসনদ দখলের স্বপ্ণ দেখালেন গিত্যে
Image

সিপিএমের কৌশলে উন্নয়নকে হাতিয়ার করে ত্রিপুরার মসনদ দখলের স্বপ্ণ দেখালেন গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ উন্নয়নকে হাতিয়ার করেই ত্রিপুরার মসনদ দখল করার কৌশল নিয়েছে বিজেপি৷

শুক্রবার আগরতলায় জনসভায় বক্তব্য রাখেন ভারী শিল্পমন্ত্রী অনন্ত গিত্যে৷ ছবি নিজস্ব৷
শুক্রবার আগরতলায় জনসভায় বক্তব্য রাখেন ভারী শিল্পমন্ত্রী অনন্ত গিত্যে৷ ছবি নিজস্ব৷

অন্তত কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সফরে এমনটাই মনে হয়েছে৷ কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গিত্যে রাজ্য সফরে এসে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন, দুই বছরের মোদি সরকারের সাফল্যের ব্যাখ্যা দিতেই তিনি এরাজ্যে এসেছেন৷ রাজ্য সরকারের কোন রকম সমালোচনা করতে নয়৷ তাতে মনে হচ্ছে, উন্নয়নকে পুঁজি করে রাজ্যবাসীর আবেগকে ছঁুতে চাইছে বিজেপি৷ কারণ, আগরতলায় এবং উদয়পুরে জনসভায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে মোদি সরকারের সাফল্য এবং উন্নয়নের ছবি তুলে ধরতে হবে৷ উন্নয়নই যে বিজেপি’র একমাত্র লক্ষ্য তা রাজ্যবাসীকে আশ্বস্ত করতে হবে৷ তবেই ২০১৮ বিধানসভা নির্বাচনে পরিবর্তন সম্ভব বলে তিনি জোর গলায় দাবী করেন৷
মসনদ দখলের প্রশ্ণে বিকল্প রণকৌশল নিয়েছে বিজেপি, তা আজ কেন্দ্রীয় মন্ত্রীর সফরে অনেকটাই আঁচ পাওয়া গেছে৷ রাজ্য সরকারের নানা ব্যর্থতা, দূর্নীতি এবং আইন-শৃঙ্খলার অবনতির প্রশ্ণে দলের প্রদেশ নেতৃত্বরা প্রায় সময় সমালোচনায় মুখর হন৷ এমনকি দিল্লি গিয়ে দলীয় নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে নালিশও জানান৷ কিন্তু আজ কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গিত্যে উদয়পুরে এবং আগরতলায় জনসভায় রাজ্য সরকারের তেমন কোন সমালোচনা করার বদলে, ২ বছরে মোদি সরকারের সাফল্য এবং উন্নয়নের ঢালাও প্রচার করেন৷ অবশ্য, তাঁর এই রাজ্য সফর মূলত মোদি সরকারের বিকাশ কর্মসূচীর বিস্তারিত ব্যাখ্যা করার জন্যই৷ তা সত্বেও প্রশ্ণ উঠেছে, বিধানসভা নির্বাচনের কুড়ি মাস বাকি থাকতে ত্রিপুরার পালা বদলের লক্ষ্যে নয়া কৌশল কি না৷ কারণ, আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এই বিকাশ কর্মসূচি রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য দলীয় নেতৃত্বদের তিনি দায়িত্ব দিয়ে গেছেন৷
রাজ্যে দীর্ঘ বাম শাসন অবসানের ক্ষেত্রে বিকল্প রণকৌশল আবশ্যিক৷ সেক্ষেত্রে উন্নয়ন অন্যতম হাতিয়ার হতে পারেন, তা মনে করেন রাজনীতির কারবারীরাও৷ ফলে, যেভাবে বিজেপি রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রচার শুরু করেছে, তাতে প্রভাব কতটা পড়বে সে বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে আলোচনা শুরু হয়ে গেছে৷
এদিন, উদয়পুর এবং আগরতলায় জনসভায় কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অনন্ত গিত্যে দুই বছরে মোদি সরকারের নানা কাজকর্মের বিস্তারিত ব্যাখ্যা দেন৷ দেশবাসী তাতে ভিষণ উপকৃত হয়েছেন বলেও তিনি দাবি করেন৷ তিনি জোর গলায় দাবি করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ তার জন্য বাজেটের ১০ শতাংশ উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে৷ উন্নয়নের প্রশ্ণে তিনি বলেন, গোটা দেশে বিপিএল সংখ্যা মাত্র ৩৮ শতাংশ৷ অথচ এরাজ্যে বিপিএল’র হার ৬৭ শতাংশ৷ তাঁর দাবি, উন্নয়নের ছোয়া লাগেনি গরীব অংশের মানুষের কপালে, সেজন্যই বিপিএল’র হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি৷ তাঁর সাফ কথা, দারিদ্র দূরীকরণে এরাজ্যের বামফ্রন্ট সরকারের সুনির্দিষ্ট কোন কর্মসূচী নেই৷ তিনি দাবি করে বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দারিদ্র দূরিকরণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে৷
তিনি জানান, বিপিএল পরিবার এখন লাকড়ী দিয়ে রান্না করেন না৷ কেন্দ্রীয় সরকার তাদের এলপিজি ব্যবহার করে রান্না করার সুযোগ করে দিয়েছে৷ আধার লিঙ্কিং এর মাধ্যমে সারা দেশে সাড়ে ৩ কোটি ভূয়ো রেশন কার্ড চিহ্ণিত হয়েছে৷ সেগুলি বাতিল করা হয়েছে৷ তাতে ৩৬ হাজার কোটি সাশ্রয় হয়েছে বলে তিনি দাবি করেন৷
দূর্ণীতির প্রশ্ণে তিনি কটাক্ষের সুরে বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, ১০০ টাকা কেন্দ্র পাঠালে তা সুবিধাভোগীর কাছে পৌছায় ১৫ টাকা৷ বাকি ৮৫ টাকা গায়েব হয়ে যায়৷ কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এখন সরাসরি সুবিধাভোগির ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠিয়ে দেয়৷ তাতে ১০০ টাকা পাঠালে পুরোটাই সুবিধাভোগি পান৷
এদিন, দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে উদাহরণ নিয়ে বলেন, পূর্বোত্তরে আসাম দিয়ে উন্নয়নের এক অধ্যায় রচনা শুরু হয়েছে৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে এরাজ্যেও এর প্রভাব পড়বে৷ তবে, এরজন্য তিনি রাজ্যের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি রাজ্যবাসীর কাছে মোদি সরকারের উন্নয়নের ছবি তুলে ধরুন৷ তাতেই এরাজ্যেও পালা বদল সম্ভব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top