News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মবিলে দুই গাড়ির সংঘর্ষে গুরুতর জখম এগার জন
Image

পদ্মবিলে দুই গাড়ির সংঘর্ষে গুরুতর জখম এগার জন

Accidentনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ জুন৷৷ বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে আজ আবার বড়সড় দুর্ঘটনা ঘটল পদ্মবিল এলাকায়৷ দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন এগারজন যাত্রী৷ এদের মধ্যে  আশঙ্কাজনক অবস্থায় সাত যাত্রীকে পাঠানো হয় জিবি হাসপাতালে৷ বাকিদের ভর্তি করা হয় খোয়াই জেলা হাসপাতালে৷ আজ বিকেলে পৌনে চারটায় খোয়াই থেকে যাত্রী নিয়ে একটি  কুইজার গাড়ি টিআর০১-ই-২৮৮৪ বেপরোয়া গতিতে আগরতলা যাবার উদ্দেশ্যে রওয়ানা হয়৷ অন্যদিকে টিআর০২-জি-১৯০৮ নম্বরের মালবাহী বলেরো গাড়ি আগরতলা থেকে খোয়াই আসছিল৷ রাস্তায়  পদ্মবিল বাজারের একটু পরেই  কুইটার গাড়িটি দ্রুতগতিতে গিয়ে ডানদিকে আসা বলেরো গাড়িতে সজোরো ধাক্কা দেয়৷ ঘটনার পর কুইজার গাড়িতে বসা সব যাত্রীই উড়ে গিয়ে গাড়ির সামনে পড়ে৷ ঘটনাস্থলেই বহু যাত্রীর দাঁত উপরে পড়ে যায়৷ কারো হাত, কারো পা ভেঙ্গে যায়৷ রক্তাক্ত অবস্থায়  যাত্রীদের স্থানীয় মানুষ উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে৷ পরে সেখান থেকে জয়ন্ত দেবরায়(৪০) বাড়ি আগরতলা মিলনচক্র, নারায়ণ বর্মণ (৫৫), আগরতলা, বনানী ভৌমিক(৩০) বাড়ি আগরতলা খোয়াই কলেজের প্রফেসর,  সোমনাথ(২৩) খোয়াই সহ মোট সাত জনকে  পাঠানো হয় জিবিতে৷ বাকিদের খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top