News Flash

Image

গঙ্গাসাগরে আগুন, ভস্মীভূত তিনটি বাড়ি

গঙ্গাসাগর, ১২ ডিসেম্বর (হি. স.) : ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ভয়াবহ আগুন লাগে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের পাশে পাঁচ নম্বর রাস্তায়। সেখানে সন্ধ্যা ছটা পনেরো নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। স্থানীয়রাই দমকল ও পুলিশকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এলাকার মানুষ ও পুলিশকর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।

দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সামনেই গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে মেলার প্রস্তুতি, তাঁরই মধ্যে এই আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top