News Flash

  • Home
  • প্রধান খবর
  • খিদিরপুরে বস্‌তির ঘর থেকে উদ্ধার কম্বলে মোড়া মহিলার দেহ, তদন্তে পুলিশ
Image

খিদিরপুরে বস্‌তির ঘর থেকে উদ্ধার কম্বলে মোড়া মহিলার দেহ, তদন্তে পুলিশ

কলকাতা, ১০ডিসেম্বর (হি. স.) মহিলার রহস্যমৃত্যু। রবিবার খিদিরপুরের ইস্ট বাউন্ডারি রোডের একটি বস্‌তির ঘর থেকে উদ্ধার হয় কম্বলে মোড়া দেহ। উধাও মৃতার মোবাইল ফোন। ঘটনার নেপথ্যে দাম্পত্য কলহ নাকি অন্যকিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খিদিরপুরের ইস্ট বাউন্ডারি রোডের একটি বস্‌তির বাসিন্দা আনজু আরা বিবি। তাঁর বয়স ৪০ বছর। প্রতিদিন কলকাতা পুরসভার গাড়ি জল দিতে এলে সকলের মতোই তিনিও যেতেন। তবে রবিবার সকালে তিনি যাননি। তা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। স্বাভাবিকভাবেই বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন সকলে। তাতেও সাড়া মেলেনি। এর পর দরজা খুলতেই দেখা যায়, একটি কম্বল পড়ে রয়েছে। তা খুলতেই উদ্ধার হয় মহিলার দেহ।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মৃতার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি চলছিল। আইনি জটিলতাও তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে বধূ নির্যাতনের মামলা চলছে বলে খবর। পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীই খুন করেছে মহিলাকে। প্রমাণ লোপাটের জন্য নিয়ে গিয়েছে ফোন। বিষয়টি জানামাত্রই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কী কারণে এই নৃশংসতা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top