News Flash

Image

অকাল বৃষ্টিতে ধান চাষে ক্ষতির আশঙ্কা


ক্যানিং, ৭ ডিসেম্বর (হি. স.) : বুধবার বিকেল থেকে কখনও হালকা, কখনও ভারি কখনও বা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ধান চাষিরা। ইতিমধ্যেই খরিফ মরশুমের ধান ক্যানিং, গোসাবা, বাসন্তী এলাকার বহু জায়গাতেই মাঠে পড়ে রয়েছে। অনেক চাষিরাই এখনও সেই ধান ঘরে তুলতে পারেননি। এরই মধ্যে বৃষ্টি এসে পড়ায় তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই। স্ত্রী মেহেরুন্নেসাকে নিয়ে বৃহস্পতিবার সকালে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই কেটে রাখা ধান ঘরে তুলতে ব্যস্ত ছিলেন সোলেমান মোল্লা। তিনি বলেন, “ এখনও মাঠের সব ধান পাকে নি। কিছুটা কেটে রেখেছিলাম। কিন্তু বৃষ্টি চলে আসায় সেই ধানই ঝাড়াই করে ঘরে তুলছি। এই বৃষ্টিতে পাকা ধানের যথেষ্ট ক্ষতি হল।”

অন্যদিকে, এই বৃষ্টিতে ধান চাষে ক্ষতি হলেও আনাজ চাষের ক্ষেত্রে যথেষ্ট সুবিধাই হয়েছে বলে দাবি কৃষকদের। শুধুমাত্র ফুলকপি, বাঁধা কপি চাষ বাদ দিয়ে মাচার ফসল যেমন সিম, বরবটি, ঝিঙা, ধুধুল চাষে যথেষ্ট উপকার হয়েছে। পাশাপাশি অন্যান্য আনাজ যেমন বেগুন, টমেটো, কাঁচালঙ্কা চাষের পক্ষে এই বৃষ্টি উপকার করেছে বলেই দাবি চাষিদের। বাসন্তী ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিক ঘোষ বলেন, “ ধান চাষের ক্ষেত্রে এই বৃষ্টিটা ক্ষতিকর হলেও, আনাজ চাষের ক্ষেত্রে উপকারি। তবে যেখানে নিচু জমিতে জল জমার সমস্যা রয়েছে সেখানে ভারি বৃষ্টিতে জল জমলে চাষের ক্ষতি হবে।”

Releated Posts

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top