News Flash

  • Home
  • বিনোদন
  • শেষরক্ষা হল না, প্রয়াত ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফড়নিশ
Image

শেষরক্ষা হল না, প্রয়াত ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফড়নিশ

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : হল না শেষরক্ষা। প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, বিখ্যাত ধারাবাহিক ‘সিআইডি’-র ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিশ। ছোটপর্দায় চলা অন্যতম দীর্ঘ শো ‘সিআইডি’ সিরিয়ালে অফিসার ফ্রেডরিক্সের ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর।

একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মারা যান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ, ৫ ডিসেম্বর। দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘সিআইডি’-র সকল কলাকুশলীরা আপাতত অভিনেতার বাসভবনে একত্রিত হয়েছেন। গত রবিবারই শোনা যায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

১৯৯৮ সাল থেকে ভারতীয় দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা জনপ্রিয় টিভি শো সিআইডি দিয়েই পরিচিতি পান ফ্রেডিরিক্স। এছাড়াও ‘তারক মেহেতা কি উলটা চশমা’ সিরিয়াল, ‘সুপার ৩০’ এবং সরফরোশের মতো ছবিতে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top