News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত নয় বাস যাত্রী
Image

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত নয় বাস যাত্রী

ইসলামাবাদ, ৩ ডিসেম্বর (হি. স.) : পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে নির্বিচারে গুলি চালিয়ে নয়জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিলাসের কাছে গিলগিট থেকে রাওয়ালপিন্ডিগামী বাসটিতে হামলা চালানো হয়। হামলার পর চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। চিলাসের উপ-পুলিশ কমিশনার আরিফ আহমেদ বলেন, নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই সেনাও রয়েছেন। আহতদের মধ্যে স্পেশাল সিকিউরিটি ইউনিটের একজন জওয়ানও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top