News Flash

  • Home
  • Uncategorized
  • তুইপ্রাল্যান্ডের দাবীতে আইপিএফটির আন্দোলনকে উস্কানিমূলক বলল সিপিএম
Image

তুইপ্রাল্যান্ডের দাবীতে আইপিএফটির আন্দোলনকে উস্কানিমূলক বলল সিপিএম

CPIM TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য ‘তুইপ্রাল্যান্ড’ গঠনের দাবিতে আইপিএফটি আগামী ২২ জুন জাতীয় সড়ক অবরোধের যে ডাক দিয়েছে, ত্রিপুরা বামফ্রন্ট কমিটি তাকে দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হঠকারি সিদ্ধান্ত বলে অভিহিত করে এই কর্মসূচীর তীব্র বিরোধীতা করেছে৷ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে বামফ্রন্ট কমিটি এই কর্মসূচীর পেছনে রাজ্যের শান্তি-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং উস্কানিমূলক এই অবরোধের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের জন্য রাজ্যের জাতি-উপজাতি উভয় অংশের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷ পাশাপাশি রাজ্যের শান্তি-সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার জন্য সব অংশের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে৷
বামফ্রন্ট কমিটির বক্তব্য, আলাদা রাজ্যের দাবি নিয়ে আইপিএফটি ভিলেজ কমিটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল৷ কিন্তু এই নির্বাচনে প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে৷ এমনকি ২০১৫ সালে অনুষ্ঠিত এডিসি নির্বাচনে প্রাপ্ত ঘোটের হারও ভিলেজ কমিটি নির্বাচনে আইপিএফটি ধরে রাখতে পারেনি৷ ফলে এই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে৷ এই হাতাশাকে আরও বাড়িয়েছে সম্প্রতি কয়েক দফয় এনএলএফটি সন্ত্রাসবাদীদের বেশ কিছু সংখ্যক সদস্যের আত্মসমর্পণের উৎসাহব্যঞ্জক ঘটনা৷ বামফ্রন্ট কমিটি মনে করে, এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে আইপিএফটি এধরনের হঠকারি কর্মসূচী গ্রহণ করেছে, যার সঙ্গে রাজ্যের জাতি-উপজাতি জনগণের স্বার্থের কোনও সম্পর্ক নেই৷ আলাদা রাজ্য গঠনের দাবি ও এ দাবিতে জাতীয় সড়ক ২৪ ঘন্টা অবরুদ্ধ করার কর্মসূচীর বিরুদ্ধে রাজ্যের আওয়াজ তোলার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে একসাথে চাইছে বামফ্রন্ট কমিটি৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top