News Flash

Image

পুণেতে দুই গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত ৩, আহত ৫

পুণে, ১ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে শহরে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৫টা নাগাদ পুনে জেলার পুণে-নাসিক মহাসড়কের মানচরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক এবং একটি জিপের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকেই মানচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে ঘন কুয়াশার কারণে সাতানা থেকে পুণেগামী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মানচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় জীপ চালক পঙ্কজ খান্ডু জগতাপ (৩৬), মধুকর তুকারাম আহিরে( ৫২) এবং শান্তরাম সম্ভাজি আহিরের মৃত্যু হয়। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের সকলেরই মানচর উপজেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

Releated Posts

প্রবীণ সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে শোকপ্রকাশ অমিত শাহের, বললেন ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক আইকন’

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): কিংবদন্তি নেপথ্য সঙ্গীতশিল্পী এস. জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top