News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উইকেন্ড ট্যুরিস্ট হাব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে পর্যটনমন্ত্রী
Image

উইকেন্ড ট্যুরিস্ট হাব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : সোমবার দুপুরে সচিবালয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর  অফিস কক্ষে  রাজধানী আগরতলার  উজ্জয়ন্ত প্রাসাদ এর সামনে চালু হওয়া সপ্তাহান্তিক পর্যটক কেন্দ্র (উইকেন্ড ট্যুরিস্ট হাব) এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেছেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি এই বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে এই উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু হওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে বিভিন্ন মহল থেকে জনগণের  প্রতিক্রিয়া তথা এটি চালু হওয়ার পর উদ্ভূত নানা ধরনের সুবিধা-অসুবিধা, যানজট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে সবিস্তারে অবগত হন। এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নিকট ভবিষ্যতের জন্য উপস্থিত আধিকারিকদের  প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেছেন।

 আজকের এই বৈঠকে পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের পুলিশ সুপার, সদর মহকুমা শাসক সহ বৈঠকে উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন।  

 আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডিশনাল কমিশনার মুহাম্মদ সাজাদ.পি, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, পশ্চিম জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানিক দাস, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায়, নির্বাহী বাস্তুকার উত্তম পাল সহ অন্যান্য আধিকারিকেরা।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top