News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শুধুমাত্র বিজেপিই তেলেঙ্গানার সমৃদ্ধি নিশ্চিত করতে পারে : অমিত শাহ
Image

শুধুমাত্র বিজেপিই তেলেঙ্গানার সমৃদ্ধি নিশ্চিত করতে পারে : অমিত শাহ

নাগারকুরনুল, ২৫ নভেম্বর (হি.স.): শুধুমাত্র বিজেপিই তেলেঙ্গানার সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শনিবার তেলেঙ্গানার নাগারকুরনুলে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “কেসিআর এখানকার আম চাষিদের জন্য কিছুই করেনি, কিন্তু বিজেপি সরকার আম চাষিদের জন্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করবে যাতে কোল্লাপুরের আম ইউরোপের বাজারে পৌঁছাতে পারে!”

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “আমরা তফসিলি জাতির অধীনে সংরক্ষণ নিশ্চিত করার অংশ হিসাবে মাদিগা সম্প্রদায়ের জন্য কোটা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। তা করলে মাদিগাদের প্রতি দীর্ঘস্থায়ী অবিচারের অবসান হবে।” অমিত শাহ আরও বলেছেন, “বেকারত্ব তেলেঙ্গানার যুবকদের উপর প্রভাব ফেলেছে। রাজ্য থেকে যুবকদের আত্মহত্যার বেশ কিছু ঘটনা রিপোর্ট করা হচ্ছে। কেসিআর কোল্লাপুরের যুবকদের গুরুত্ব দেন না। তিনি কেবল একজন ব্যক্তি সম্পর্কে চিন্তা করেন এবং তিনি হলেন কেটিআর! কেটিআরকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করাই তাঁর একমাত্র ভাবনা।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top