News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা
Image

২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, শীতে কাঁপছে কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): জমজমাট শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শীতে কাবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই এখন হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কাশ্মীরের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৭-২৮ নভেম্বর সময়কালে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, ১-৩ নভেম্বরও আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন।
শ্রীনগর থেকে গুলমার্গ, লেহ থেকে কার্গিল সর্বত্রই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। রাতের তাপমাত্রা সর্বত্রই নিম্নমুখী, সকালের দিকে আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাস্তাঘাট। সবমিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেই জমাটি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top