News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী কি ওখানে গিয়ে মাচা বেঁধে ভাষণ দিলে কাজ তাড়াতাড়ি এগোবে, প্রশ্ন তথাগতের
Image

মোদী কি ওখানে গিয়ে মাচা বেঁধে ভাষণ দিলে কাজ তাড়াতাড়ি এগোবে, প্রশ্ন তথাগতের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : উত্তরকাশীতে উদ্ধারকাজ নিয়ে কিছু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। প্রশ্ন তুলেছেন, কেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন না। বৃহস্পতিবার তার জবাব দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সুড়ঙ্গ শ্রমিকদের প্রাণরক্ষা বিশেষজ্ঞদের কাজ। সে কাজ যথাসম্ভব দ্রুততার সঙ্গে করা হচ্ছে। প্রধানমন্ত্রী কি ওখানে গিয়ে মাচা বেঁধে ভাষণ দিলে কাজ তাড়াতাড়ি এগোবে ? আমাদের মাননীয়া হলে অবশ্য তাই করতেন, শ্রমিকরা পচে মরত।”

তৃণমূলের বাংলা সহায়তাকেন্দ্রের প্রবাল ঘোষের একাধিক ভুল বানান-সহ সংশ্লিষ্ট একটি মন্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন

তথাগতবাবু।

প্রসঙ্গত, উত্তরকাশীতে উদ্ধারকাজে তদারকি করছেন প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে এবং পিএমও-র ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলধিয়াল। তাঁরা ওই সুড়ঙ্গ ও তার আশেপাশের এলাকা ঘেরে দেখেছেন।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী-র সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ রেখেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top