News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুতে; ৬টি জেলায় বন্ধ স্কুল ও কলেজ, বর্ষণ কেরলেও
Image

প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুতে; ৬টি জেলায় বন্ধ স্কুল ও কলেজ, বর্ষণ কেরলেও

চেন্নাই, ২৩ নভেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তামিলনাড়ুর নানা প্রান্তে। অবিরাম বৃষ্টিপাতের জন্য বৃহস্পতিবার তামিলনাড়ুর ৬টি জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। তামিলনাড়ুর পাশাপাশি বৃষ্টিতে ভিজছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলও। ব্যাপক বৃষ্টির কারণে বিরুধুনগর কালেক্টর ভিপি জয়সীলান বৃহস্পতিবার বিরুধুনগর জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন। অবিরাম বৃষ্টির কারণে তিরুনেলভেলি, থুথুকুডি, কন্যাকুমারী, টেনকাসি এবং পুদুকোট্টাই-এর সংশ্লিষ্ট জেলা কালেক্টররাও ছুটির ঘোষণা করেছেন।

বৃহস্পতিবারও তিরুচিরাপল্লীর কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে নীলগিরি জেলাতেও, এই জেলায় অনেক বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। জলমগ্ন না হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিপাতের মধ্যেই মেট্টুপালিয়াম এবং কুনুরের মধ্যে বারলিয়ারের কাছে বুরলিয়ারে একটি বিশালাকার গাছ ভেঙে বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। কেরলের তিরুবনন্তপুমেও এদিন ভারী বৃষ্টি হয়েছে।

Releated Posts

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা

কলকাতা, ২ মে (আইএএনএস): পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী…

ByByNews Desk May 2, 2026

ভোটের ফলের আগে শেষ মন্ত্রিসভা বৈঠক, ভালপাড়াই দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর

তিরুবনন্তপুরম, ২ মে (আইএএনএস): কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ মন্ত্রিসভা বৈঠক করেন। মাত্র ১০…

ByByNews Desk May 2, 2026

বার্গি ক্রুজ দুর্ঘটনা: প্রতিকূল আবহাওয়াতেও তল্লাশি জারি, দুই মৃতদেহ তামিলনাড়ু পাঠানোর প্রস্তুতি

জবলপুর, ২ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি বাঁধ-এ ক্রুজ বোট দুর্ঘটনার পর নিখোঁজ চার জনের খোঁজে তল্লাশি…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top