News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ‘অপয়া’ মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির
Image

‘অপয়া’ মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির

জয়পুর, ২২ নভেম্বর (হি. স.) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। রাজস্থানের এক জনসভায় নাম না করে নরেন্দ্র মোদীকে ‘অপয়া’ বলেছিলেন রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্য লজ্জাজনক ও অসম্মানজনক বলে দাবি বিজেপির। এরপরই ওয়ানড়ের এই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির ।

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। আহমেদাবাদের স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনালে ভারতের হারের পরই বিরোধী শিবির থেকে কটাক্ষ করতে শোনা যায় মোদীর উদ্দেশ্যে। বিরোধীদের সব মন্তব্যকে ছাপিয়ে যায় রাহুল গান্ধীর মন্তব্য। বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় এবং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে জড়িয়ে মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল। রাজস্থানের জালোরে এক জনসভায় রাহুল মজাচ্ছলে বলেন,“আমাদের ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব শেষ দিল।” নিজের ভাষণে মোদীর নাম নিলেও বুঝতে অসুবিধে হয়নি রাহুল কাকে ইঙ্গিত করেছেন।

রাহুল গান্ধীর প্রকাশ্যে এই মন্তব্যের পর আলোড়ন পড়ে যায় দেশের রাজনীতিতে। রাহুলের মন্তব্যের কড়া ভাষায় জবাব দেয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলে দেন, “রাহুলের এই মন্তব্য আসলে মানসিক অসুস্থতা আর অবসাদের ফসল। একজন ৫৫ বছর বয়সি লোক যিনি জীবনে কোনওদিন কাজ করেননি। যার পরিবার পরজীবীর মতো দেশকে লুট করেছে। এটা তাঁর অবসাদের ফসল।” রাহুলের এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করছেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া তো দূরের কথা, মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উলটো সুর চড়িয়েছে কংগ্রেস। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে ‘পনৌতি’। এই অবস্থায় রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এল বিজেপি।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top