News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যরাতে এনআরএসে চিকিৎসকদের শ্লীলতাহানি ও মারের দায়ে গ্রেফতার ৩
Image

মধ্যরাতে এনআরএসে চিকিৎসকদের শ্লীলতাহানি ও মারের দায়ে গ্রেফতার ৩

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): মধ্যরাতে নির্মাণ শ্রমিকদের হাতে আক্রান্ত হলেন নীলরতন সরকার হাসপাতালের কিছু ইন্টার্ন চিকিৎসক। মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা রয়েছেন সেখানে। মঙ্গলবার রাতে কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই নির্মীয়মাণ ভবনে গিয়ে সেখানে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ই নাকি কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা।

অভিযোগ, সেই সময়ই শ্রমিকরা জুনিয়র চিকিৎসকদের মারধর এবং শ্লীলতাহানি করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের মধ্যে। এনআরএস হাসপাতালে নিয়মিত দূরদূরান্তের বহু রোগী আসেন। সঙ্গে পরিবারের সদস্যরা থাকেন। যাদের অনেকেই হাসপাতালে থেকে যান। এই ঘটনায় আতঙ্কিত হন তাঁরাও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। গ্রেফতার করা ৩ নির্মাণ শ্রমিককে। বুধবার তাদের তোলা হবে আদালতে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top