News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-র দখলে গুয়াহাটি পুর নিগম, মৃগেন শরণিয়া নতুন মেয়র নির্বাচিত

বিজেপি-র দখলে গুয়াহাটি পুর নিগম, মৃগেন শরণিয়া নতুন মেয়র নির্বাচিত

গুয়াহাটি, ০৭ জুন, (হি.স.) : গুয়াহাটি পুর নিগমের নতুন মেয়র নির্বাচিত হলেন বিজেপি-র কাউন্সিলর মৃগেন শরণিয়া। দুদিন আগে কংগ্রেস পরিচালিত গুয়াহাটি পুর নিগমের মেয়র অবির পাত্র তাঁর পদ থেকে ইস্তফা দিলে গতকাল থেকে ম্যারাথন বৈঠকের পর আজ মঙ্গলবার মৃগেন শরণিয়াকে সর্বসম্মতভাবে নতুন মেয়র বলে ঘোষণা করে দল। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর দলের সকল কাউন্সিলরদের সামনে প্রদত্ত ভাষণে মৃগেনবাবু বলেন, মাত্র দু-বছরের মেয়াদে সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বাধীন রাজ্যের নতুন সরকারের সহায়তায় গুয়াহাটি মহানগরের জ্বলন্ত সমস্যা জমা জলের কৃত্রিম বন্যা সমস্যা সমাধানে তিনি সফল হবেন বলে আশাবাদী। তাছাড়া সকল পারিষদের সৌজন্যে গুয়াহাটিকে একটি পরিচ্ছন্ন, সবুজ শহরে পরিণত করবেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, ৩১ সদস্যের গুয়াহাটি পুর নিগমে কংগ্রেসের বর্তমান পারিষদ সংখ্যা ১৫ জনের বিপরীতে বিজেপি-র ১৪ এবং অগপ-র একজন। বিজেপি-অগপ জোটের পারিষদ সংখ্যা কংগ্রেসের সমান। কিন্তু ডেপুটি মেয়র কংগ্রেসের নীলাক্ষি তালুকদার দল ত্যাগ করার পর তিনি এখন নির্দল সদস্য হিসেবে কার্যনির্বাহ করছেন। এদিকে গুয়াহাটি পুর নিগম এলাকার চার বিজেপি বিধায়ক এবং গুয়াহাটির বিজেপি সাংসদের মেয়র নির্বাচনে ভোটাধিকার থাকায় সে সংখ্যা কুড়ি হয়ে যায়। এরই ভিত্তিতে আজকের মেয়র নির্বাচনে অনায়াসে বিজয়ী হয়েছেন সাংসদ বিজয়া চক্রবর্তী সমর্থিত মৃগেন শরণিয়া।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top