News Flash

  • Home
  • Uncategorized
  • পুজো দিতে যাওয়ার সময় বাংলাদেশে খুন হলেন পুরোহিত, আইএস-এর হাত থাকার সম্ভাবনা
Image

পুজো দিতে যাওয়ার সময় বাংলাদেশে খুন হলেন পুরোহিত, আইএস-এর হাত থাকার সম্ভাবনা

ঢাকা, ৭ জুন (হি.স.): বাংলাদেশে ফের খুন হলেন হিন্দু পুরোহিত| মঙ্গলবার পশ্চিম বাংলাদেশের ঝেনিদা জেলার নলডাঙা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ৭০ বছরের পুরোহিতের গলা কাটা মৃতদেহ| পুলিশ জানিয়েছে, মৃত পুরোহিতের নাম আনন্দগোপাল গঙ্গোপাধ্যায়| মঙ্গলবার বাড়ির কাছেই একটি ধানের খেত থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়| এলাকার উপ পুলিশ প্রধান গোপীনাথ কাঞ্জিলাল জানিয়েছেন, এক হিন্দু পরিবারে পুজো দেবেন বলে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিলেন পুরোহিত আনন্দগোপাল গঙ্গোপাধ্যায়| কিছুক্ষণ পর কৃষকরা ধানখেত থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার করে|
এই খুনের পিছনে আইএসআইএস-এর হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ| উল্লেখ্য, গত ১০ সপ্তাহে বাংলাদেশে এই নিয়ে ১১ জনকে খুন করা হল| যার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে আইএসআইএস|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top