News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক; ক্ষুব্ধ পরিজনরা, পুষ্করের সঙ্গে কথা মোদীর
Image

উত্তরকাশির সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক; ক্ষুব্ধ পরিজনরা, পুষ্করের সঙ্গে কথা মোদীর

উত্তরকাশি, ২০ নভেম্বর (হি.স.): দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, এখনও উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গের ভিতরে আটকে থেকেই প্রাণে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। অপরদিকে, সবাইকে উদ্ধার করার জন্য দিনরাত এক করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। উত্তরকাশির নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকে উদ্ধারের কাজ সোমবার নবম দিনেও অব্যাহত রয়েছে। এদিকে, পরিজনরা এখনও উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন আটকে পড়া শ্রমিকদের আত্মীয়রা।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার ও জল আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য ৪ ইঞ্চি পাইপলাইনের পরিবর্তে প্রায় ৪০ মিটার জুড়ে ৬ ইঞ্চি পাইপলাইন বিছানো হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর দফতর-এর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে এবং প্রধানমন্ত্রীর দফতর-এর ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল উদ্ধার অভিযানের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট সমস্ত বিভাগের কাছে আবেদন করেছেন যাবতীয় অগ্রগতির চূড়ান্ত রিপোর্ট দিতে।

শ্রমিকদের আটকে পড়া নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। শ্রমিকদের যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে বলেছেন প্রধানমন্ত্রী। আটকে পড়া শ্রমিকদের মনোবল যাতে নষ্ট না হয়, সেই দিকেও নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top