News Flash

  • Home
  • দেশ
  • এভাবে ধর্মস্থান তৈরি করা যায় না’, জগন্নাথ মন্দির নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর
Image

এভাবে ধর্মস্থান তৈরি করা যায় না’, জগন্নাথ মন্দির নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ১৯ নভেম্বর, (হি.স.): “ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার তৈরি হচ্ছে।” দিঘার জগন্নাথ মন্দির নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইভাবে মন্দির তৈরি করা যায় কি না, তা নিয়েই রবিবার তাঁর এক্স হ্যাণ্ডেলে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। কাজও প্রায় শেষের পথে। সম্প্রতি মমতা জানিয়েছেন পুরীর আদলে তৈরি ওই মন্দির খুলে যেতে পারে আগামী এপ্রিল মাসেই। এই ঘোষণার পরই মন্দির নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু।

শুভেন্দুবাবু বলেন, “এই সরকার ধংস হবে। যেমন পরিস্থিতি হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের। ধর্মীয় রীতি নীতি ও সংস্কৃতি যারাই ধ্বংস করার চেষ্টা করবে তারাই ধ্বংস হবে।” তাঁর দাবি, দিঘায় যা তৈরি হচ্ছে সেটি জগন্নাথ ধাম নয়, আসলে জগন্নাথ কালচারাল সেন্টার। যা রাজ্য সরকারের টাকায় তৈরি হচ্ছে। এভাবে ধর্মীয় স্থান তৈরি করা যায় না বলেই মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, “আমাদের রাম মন্দির হিন্দুদের টাকায় তৈরি হচ্ছে। ওখানে সরকার টাকা দিচ্ছে না। এই সরকার টাকা দিয়ে ধর্মীয় স্থান তৈরি করতে পারেন না।” শনিবারও জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য সরকারের মন্দির তৈরি উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের খঞ্চির ‘খঞ্চি স্পোর্টস ও সোশ্যাল সার্ভিস’ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা। সেখানেও জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top