News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সাত বিধায়ককে এক পাল্লায় তুলতে গিয়ে বিপর্য্যস্ত বর্মন শিবির
Image

কংগ্রেসের সাত বিধায়ককে এক পাল্লায় তুলতে গিয়ে বিপর্য্যস্ত বর্মন শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে সাত বিধায়ককে এক পাল্লায় তুলতে কালঘাম ছুটছে সুদীপ বর্মনদের৷ ঘন ঘন পাল্টি খাচ্ছেন বাধারঘাটের কংগ্রেস বিধায়ক দিলীপ সরকার৷ তবে, এর পেছনে কারণ অবশ্য রবিবার জীতেন সরকার সুদীপ বর্মনদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায়৷ অনুগামীদের আক্রোশের মুখে জীতেনবাবু রাজ্য পুলিশের মহানির্দেশকের শরণাপন্ন হয়েছেন৷ ফলে, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ মুকুল রায়ের রাজ্য সফরে সুদীপ বর্মনদের সাথে Mukulবৈঠক করতে দেখা গিয়েছিল জীতেন সরকারকেও৷ তাই তিনি সাথেই আছেন ধরে নিয়েছিলেন সুদীপ বর্মনরা৷ সূত্রের খবর, জীতেন অনুগামীরা তাঁকে কংগ্রেস না ছাড়ার জন্য হুমকি দিয়েছেন৷ অনুগামীদের আক্রোশের মুখে তাদের শান্ত করতে জীতেন সরকার কংগ্রেসেই থাকবেন বলে আশ্বস্থ করেছেন৷ তবে, ভয় না কাটায় তিনি পুলিশের মহানির্দেশকের কাছে তাঁর নিরাপত্তা বাড়ানোর আর্জি জানান৷ সূত্রের খবর, পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে জীতেন সরকারের বাসভবনে৷ এই ঘটনা জানতে পেরে বাধারঘাটের বিধায়ক দিলীপ সরকার সকালে তৃণমূলে যোগ দিতে সম্মত হয়ে বিকালেই পাল্টি খেয়ে গেলেন৷ জানিয়ে দিলেন তৃণমূলে যোগ দিতে ভাবার জন্য আরও সময় প্রয়োজন তাঁর৷ ফলে, মহাসংকটে পড়েছেন সুদীপ বর্মনরা৷
সূত্রের খবর, যেকোন শর্ত মানা হবে বলে দিলীপ সরকার এবং জীতেন সরকারকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য রাজী হতে অনুরোধ জানিয়েছেন সুদীপ রায় বর্মন৷ সূত্রের খবর, জীতেন সরকার ও দিলীপ সরকার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে দোটানায় পড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তাঁদের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন৷
তবে, একাংশের মতে তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তাঁর সাথে না ঘটে সেজন্যই পুলিশের দ্বারস্থ হয়েছেন জীতেন সরকার৷ সূত্রের দাবি, সুদীপ রায় বর্মনদের পাশেই থাকতে চাইছেন জীতেন সরকার৷ কারণ, সাত বিধায়ক একযোগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরিস্থিতি হতে দেখে এবার শর্ত সাপেক্ষে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রের দাবি, তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে বিধায়ক রতন লাল নাথ প্রধান শর্ত রেখেছেন বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ার তাঁকে ছেড়ে দিতে হবে৷ তপসিয়া ভবন সূত্রে খবর আট বিধায়ক নিয়ে রাজ্যে তৃণমূল যাত্রা শুরু করলে বিরোধী দলনেতার পদ রতন লাল নাথকে দেওয়া হবে৷ সেক্ষেত্রে সুদীপ রায় বর্মন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পাচ্ছেন৷ তবে, তৃণমূলের তরফে শর্ত পূরণে প্রতিশ্রুতি না পাওয়া পর্য্যন্ত রতন লাল নাথ দল ছাড়ার বিষয়ে কোন পদক্ষেপ নেবেন না৷
শুক্রবার রাজ্য সফরে এসে মমতার দূত মুকুল রায় ইঙ্গিত দিয়েছিলেন দুই এক দিনের মধ্যে বড় খবর পাওয়া যাবে৷ তপসিয়া ভবন সূত্রের দাবি মুকুল রায় মূলতঃ রতন লাল নাথও তৃণমূলে যোগ দেবেন বলে ইঙ্গিত করেছিলেন৷ গত দুইদিন ধরে বাধারঘাটের কংগ্রেস বিধায়ক দিলীপ সরকারকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল৷ পাশাপাশি রতন লাল নাথকেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য টোপ দেওয়া হয়েছিল৷ কিন্তু এখন জীতেন সরকার বেঁকে বসায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে উঠল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top