News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতি কল্যান দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ
Image

তপশিলি জাতি কল্যান দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বরঃআজ তপশিলি জাতি কল্যান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে দ্বিতীয় রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যান দপ্তরে। এদিনের এই বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মূলত দপ্তরের কাজের খতিয়ান নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে মন্ত্রী জানান, মূলত তপশিলি জাতির কল্যানে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, সেগুলি কতটুকু বাস্তবায়ন হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন সহ রাজ্যে তপশিলি জাতি কল্যান দপ্তরের সার্বিক রিপোর্ট নিয়ে এদিন আলোচনা হয়েছে। প্রথম রিভিউ মিটিং- এ যেসকল কাজ হাতে নেওয়া হয়েছিল, সেগুলি কতটুকু সম্পূর্ণ হয়েছা, কি কি সমস্যা রয়েছে এবং এর প্রতিকার নিয়েও এদিন আলোচনা হয়েছে।

এছাড়াও তপশিলি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ হয়েছে সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়েছে সভায়, এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও রাজ্যস্তরের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top