News Flash

Image

করিমগঞ্জের চরগোলা থেকে ইয়াবা সমেত গ্রেফতার এক


করিমগঞ্জ (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক নেশা কারবারি। ধৃত ব্যক্তিকে করিমগঞ্জের নিয়ারগ্রাম এলাকার নিয়াজ উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে। শুক্রবার বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়কের চরগোলা এলাকা থেকে অটোরিক্সা সমেত তাকে আটক সদর পুলিশের দল ।

জানা গেছে, কয়েকদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী অভিযান চালাচ্ছে করিমগঞ্জ পুলিশ। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে শুক্রবার বিকালে চরগোলা এলাকায় অভিযানে নামে সদর পুলিশের বিশেষ দল। এর পর চরগোলা আউট পোস্টের কর্মীদের সহযোগিতা নিয়ে বিকাল তিনটা নাগাদ জাতীয় সড়ক থেকে ৪৮টি প্যাকেটে ১.৬ কেজি ওজনের ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মাদক সামগ্রী বহনকারী অটো রিকশা।

এর পর বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রী, অটো রিকশা সহ আটক ব্যক্তিকে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় নিয়ে আসা হলে জিজ্ঞাসাবাদ শেষে নির্দিষ্ট ধারায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার ধৃতকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেল হাজতে সোপর্দ করা হয়।

Releated Posts

অসমে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, মৃতদের মধ্যে সেনা জওয়ান

গুয়াহাটি, ২৯ মে (আইএএনএস) : অসমের গোয়ালপাড়া জেলায় একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে…

ByBySandeep Biswas May 29, 2026

রাষ্ট্রপতির ‘পুলিশ কালার’ সম্মানে ভূষিত সিকিম পুলিশ

গ্যাংটক, ২৮ মে (আইএএনএস): সিকিম পুলিশকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’স পুলিশ কালার’ প্রদান করলেন রাষ্ট্রপতি…

ByByNews Desk May 28, 2026

জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন ‘ঐতিহাসিক’, মোদীকে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৭ মে (আইএএনএস): দেশে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার জন্য কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ…

ByByNews Desk May 27, 2026

মণিপুরে ছয় নাগা গ্রামবাসী অপহরণকাণ্ডে এনআইএ তদন্তের ঘোষণা

ইম্ফল, ২৩ মে (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং শনিবার ঘোষণা করেছেন যে, ছয় নাগা গ্রামবাসী অপহরণের ঘটনায়…

ByBySandeep Biswas May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top