News Flash

  • Home
  • দেশ
  • যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার ! ১৯টি গো-সম্পদ সহ আটক ২
Image

যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার ! ১৯টি গো-সম্পদ সহ আটক ২

ডুয়ার্স, ১৮ নভেম্বর (হি.স.): যাত্রীবাহী ট্রেনে মহিষ পাচার ! ট্রেন থামিয়ে তল্লাশি হতেই পাওয়া গেল ১৯টি মহিষ। বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যদের অভিযোগের ভিত্তিতে উদয়পুর–গুয়াহাটি সামার স্পেশাল ট্রেন থেকে ১৯টি মহিষ উদ্ধার করা হয় । সেই সঙ্গে দুই দুই জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট স্টেশনে। জানা গিয়েছে বানারহাটের বজরং দল ও শ্রীরাম সেনার সদস্যরা খবর পান ০৫৬১৫ উদয়পুর গৌহাটি সামার স্পেশাল ট্রেনে চাপিয়ে বেশ কিছু গোরু ও মহিষ পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্র তারা বানারহাট স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানান। তারা বিষয়টি আলিপুরদুয়ার ডিআরএমের নজরেও আনেন।

এর পরেই রেলের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়। উদয়পুর গৌহাটি সামার স্পেশাল এক্সপ্রেস ট্রেনটির বানারহাটে স্টপেজ না থাকা সত্বেও রাতেই ট্রেনটি বানারহাটে কয়েক মিনিট দাঁড়া করার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। ট্রেনটি বানারহাটে থামার পর তল্লাশি চালিয়ে ট্রেনের কোচ থেকে ১৯টি মহিষ উদ্ধার হয়। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ট্রেনের কামরায় গোরু-মহিষ পাচারের বিষয়টি জানা ছিল না বলে দাবি করেছেন ট্রেনের গার্ড।

Releated Posts

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026

মমতার আদালতে যাওয়ার আহ্বান উপেক্ষা, পরাজয় মেনে নিলেন তৃণমূলের অধিকাংশ প্রার্থী

কলকাতা, ২২ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেসের অধিকাংশ প্রার্থীই ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হননি।…

ByByNews Desk Jun 22, 2026

ঋণ ব্যবস্থাপনা ও শিল্প পুনরুজ্জীবনের প্রত্যাশায় আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত।…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top