News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন মধ্যপ্রদেশে নির্বাচন, ভোট পড়ল ৭১ শতাংশ হারে
Image

মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন মধ্যপ্রদেশে নির্বাচন, ভোট পড়ল ৭১ শতাংশ হারে

ভোপাল, ১৭ নভেম্বর (হি.স.): মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হল মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭১.১৬ শতাংশ।

শুক্রবার সকাল ৭টা থেকে শুরু হয় মধ্যপ্রদেশের ভোটগ্রহণ পর্ব । ভোট পর্ব শুরুর পর রাজ্যের মোরেনা জেলার দিমানি বিধানসভা কেন্দ্র সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে এদিন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই আসনের প্রার্থী। এদিন দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। দিমানি বিধানসভার ১৪৮ নম্বর বুথে এদিন অশান্তি শুরু হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ সেই এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেভিওয়েট এই আসন প্রথম থেকেই নজরে রয়েছে। কারণ, খোদ কেন্দ্রীয় মন্ত্রী এই বিধানসভার প্রার্থী। এদিন সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ পরে জানায়, সংঘর্ষের খবর পাওয়ার পরেই পুলিশ সেখানে পৌঁছায়। একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২৩০টি আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২,৫৩৩ জন প্রার্থী, তাঁদের মধ্যে ২৫২ জন মহিলা প্রার্থী। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৫.৬ কোটি, তার মধ্যে ২.৮৮ কোটিও পুরুষ, ২.৭২ কোটি মহিলা। নকশাল প্রভাবিত হওয়ায় বালাঘাটের তিনটি ভোট কেন্দ্র এবং ডিন্ডোরির ৪টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২ লক্ষ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯, বিএসপি ২ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জেতে। শেষ পর্যন্ত বিএসপি এবং নির্দলদের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমল নাথ। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০২০-র মার্চে ২২ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে গদি হারান কমল নাথ। চতুর্থ বারের জন্য মধ্যপ্রদেশের কুর্সি পেয়েছিলেন শিবরাজ সিং চৌহান। এবার কী হয়, তা দেখা যাবে ৩ ডিসেম্বর।

Releated Posts

দক্ষিণ ভারতে অনলাইন চরমপন্থা ছড়াতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সমন্বিত তৎপরতা, নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): দক্ষিণ ভারতে অনলাইন মাধ্যমে যুবকদের চরমপন্থার পথে প্রভাবিত করার ক্ষেত্রে নতুন প্রবণতার ইঙ্গিত মিলেছে।…

ByByNews Desk Jul 21, 2026

‘দলত্যাগীদের আর ফিরিয়ে নেবেন না’, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন অভিষেকের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ছেড়ে যাওয়া বা বিদ্রোহী শিবিরে…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস: ‘যুবশক্তির পাশে সরকার’, প্রধানমন্ত্রীর বক্তব্যে সমর্থন এনডিএ নেতাদের

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং তা নিয়ে হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার মাঝেই মঙ্গলবার প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 21, 2026

ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে কৌশলগত বৈঠক, মুখোমুখি সিডিএস জেনারেল রাজা সুব্রামানি ও ফরাসি প্রতিরক্ষা প্রধান

নয়াদিল্লি/প্যারিস, ২১ জুলাই (আইএএনএস): ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের চিফ অব…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top