News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলার দেহ উদ্ধার মালদার বিহার সীমানায় মহানন্দা নদীতে
Image

মহিলার দেহ উদ্ধার মালদার বিহার সীমানায় মহানন্দা নদীতে

মালদা, ১৭ নভেম্বর (হি.স.) : বাংলা-বিহার সীমানায় মহানন্দা নদী থেকে এক প্রাপ্তবয়স্ক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মায়াপুর গ্রামে মহানন্দা নদী থেকে মহিলার দেহটি উদ্ধার হয়। স্থানীয়েরাই দেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। মাথায় চুল নেই। হাতে এবং গলায় আঘাতের চিহ্ন। কোমরে আবার দড়ি বাঁধা!

পুলিশ সূত্রে খবর, মহিলার নাম-পরিচয় এখনও জানা যায়নি। আপাতত জেলার সব থানাকেই মহিলার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোনও মহিলা নিখোঁজ কি না, তা খোঁজ করতে বলা হয়েছে। পাশাপাশি বিহারের পুলিশকেও খবর দেওয়া হয়েছে। তাদের কাছে কোনও মহিলার নিখোঁজ হওয়ার খবর রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, মহিলার হাতে ও গলায় দাগ ছিল। তিনি শারীরিক নির্যাতনের শিকার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। কিন্তু মাথার চুল কেন কাটা হল, তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকদের একাংশ।

তদন্তকারীরা মনে করছেন, মরা মহানন্দায় এখন জল বেশি নেই। কচুরিপানায় ভরা। লোপাটের জন্যই হয়তো মহিলার দেহ কচুরিপানায় ভিতর লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘ময়নাতদন্তের রির্পোট হাতে আসার পরেই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top