News Flash

  • Home
  • দিনের খবর
  • মেট্রোর কাজের জন্য গাছ কাটা যাবে না ময়দানে, বহাল হাই কোর্টের নির্দেশ
Image

মেট্রোর কাজের জন্য গাছ কাটা যাবে না ময়দানে, বহাল হাই কোর্টের নির্দেশ

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : মেট্রোর কাজের জন্য ময়দান এলাকায় নতুন করে কোনও গাছ কাটা যাবে না। আবার অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানাল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই কথা জানাল।

মেট্রোর কাজের বরাদ্দ প্রাপ্ত সংস্থা ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ আদালতে জানায়, হাই কোর্টের আগের নির্দেশের ফলে কাজ থমকে রয়েছে। প্রকল্পের অগ্রগতির হচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, “আমরা মেট্রো প্রকল্পের বিরুদ্ধে নই। মেট্রো পরিষেবা খুবই দরকার। মেট্রো বিলাসিতা নয়, এটা এখন প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো নিয়ে আমরা গর্ব করি। এটা শুধুমাত্র অন্তর্বর্তী নির্দেশ।”

এই সঙ্গে এদিন হাইকোর্টের বেঞ্চ জানায়, ওই প্রকল্পের জন্য কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের বক্তব্য শুনতে চায় আদালত। তাদের হলফনামা জমা দিতে হবে। মামলায় রাজ্যের বন দফতরকে যুক্ত করতে হবে। গাছ কাটা নিয়ে তাদের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানায় উচ্চ আদালত। সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে হাই কোর্ট। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

এর আগে গত ২৬ অক্টোবর হাই কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়েছিল, মেট্রো রেলের কাজের জন্য ময়দানের গাছ কাটা যাবে না। ওই অংশে মেট্রোর কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, আগামী ৯ নভেম্বর পর্যন্ত ময়দান এলাকায় কোনও গাছ কাটা যাবে না। শুক্রবার এই অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ বহাল রাখল আদালত।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top