News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ এনকাউন্টারের পর মিলল বড়সড় সাফল্য, কুলগামে নিকেশ ৫ লস্কর জঙ্গি
Image

দীর্ঘ এনকাউন্টারের পর মিলল বড়সড় সাফল্য, কুলগামে নিকেশ ৫ লস্কর জঙ্গি


শ্রীনগর, ১৭ নভেম্বর (হি.স.): দীর্ঘ এনকাউন্টারের পর জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া অভিযানে নিকেশ হয়েছে ৫ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার সামনু গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়। সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এবং সিআরপিএফের একটি যৌথ দল ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর যৌথ দল সন্দেহভাজন ওই স্থানে পৌঁছতেই লুকিয়ে থাকা সন্ত্রাসীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়।
সময় নষ্ট না করে জওয়ানরাও যোগ্য জবাব ফিরিয়ে দেন। এরপর শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখে সুরক্ষা বাহিনী। রাতের অন্ধকারের কারণে সাময়িকের জন্য অভিযান বন্ধ ছিল, ভোরের আলো ফুটতেই শুক্রবার ফের গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে ৫ লস্কর জঙ্গি নিকেশ হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top