News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতিতে ‘হাহাকার’ চাকরিপ্রার্থীদের, আশ্বাস হাই কোর্টের
Image

নিয়োগ দুর্নীতিতে ‘হাহাকার’ চাকরিপ্রার্থীদের, আশ্বাস হাই কোর্টের

কলকাতা, ১৬ নভেম্বর, (হি.স.): পুজোর ছুটি কাটিয়ে বৃহস্পতিবার পূর্ণ সময়ের জন্য খুলেছে কলকাতা হাইকোর্ট। তারপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে দ্রুত বেঞ্চ গঠনের আর্জি জানান আইনজীবী অনিন্দ্য লাহিড়ী।

আদালত সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে ৬ মাসের মধ্যে মামলাগুলি নিষ্পত্তির সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা নিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী। তাঁর আবেদন, আর কতদিন চাকরির দাবিতে এঁরা রাস্তায় বসে থাকবে? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করা হোক, এই মর্মে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, প্রধান বিচারপতি তাঁকে আশ্বাস দিয়েছেন।

গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাই কোর্টেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনও চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনই জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করতে হাই কোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ গড়তে হবে।

সেসব নির্দেশকে হাতিয়ার করে পুজোর ছুটির পর হাই কোর্ট খুলতেই, বৃহস্পতিবার প্রধান বিচারপতির দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ি। তাঁর আবেদন, আর কতদিন চাকরিপ্রার্থীরা এভাবে রাস্তায় বসে আন্দোলন করবেন? দ্রুত বিশেষ বেঞ্চ গঠন করে মামলার নিষ্পত্তি হোক।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top