News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্প স্থাপনে বাঁকা পথ বরদাস্ত করা হবে না, বনিকদের অভয় দিয়ে আধিকারীকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

শিল্প স্থাপনে বাঁকা পথ বরদাস্ত করা হবে না, বনিকদের অভয় দিয়ে আধিকারীকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

INVEST TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ রাজ্যে শিল্প স্থাপনের ক্ষেত্রে বাঁকা পথে যেতে হবেনা বলে মুখ্যমন্ত্রী মানিক সরকার অভয় দিলেন বিনিয়োগকারীদের৷ পাশাপাশি তিনি রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের আধিকারীকদেরও সতর্ক বার্তা দিয়েছেন যে, বিনিয়োগ ক্ষেত্রে কোন অনিয়মের পথ অবলম্বন করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যদি তাদের বিরুদ্ধে তথ্যনির্ভর অভিযোগ মিলে৷ শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে ‘ইনভেস্ট ত্রিপুরা’ শীর্ষক এক সভায় উপস্থিত বনিকগোষ্ঠীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, ত্রিপুরায় স্বচ্ছ প্রশাসন রয়েছে৷ এরাজ্যে শিল্প স্থাপনে কাউকে এক কাপ চা খাওয়াতে হবেনা আপনাদের৷ রাজ্য প্রশাসনের আধিকারীকদের একাংশকে সতর্ক করে বনিক গোষ্ঠীকে অভয় দিয়ে তিনি বলেন, যদি কেউ চা খাওয়ার আব্দার করেন, তাহলে আমাদের কাছে আসুন, ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি তিনি বনিক গোষ্ঠীকে এরাজ্যে বিনিয়োগের মাধ্যমে ঝঁুকি নিতেও বলেছেন৷ তিনি বলেন, শিল্প স্থাপনে বিনিয়োগ মানেই ঝঁুকির বিষয়টি থাকছেই৷ তবে, এরাজ্যে বিনিয়োগ করে ঝঁুকি থাকলেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না৷ মুখ্যমন্ত্রী প্রত্যয়ের সাথে জানান, এরাজ্যে বিনিয়োগ করে আপনাদের মুনাফা হবেই৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় শিল্প স্থাপনে বিনিয়োগ করলে শিল্পপতিরা ক্ষতিগ্রস্থ হবেন না৷ তারা প্রতিবেশী বাংলাদেশের বাজারকেও কাজে লাগাতে পারবেন৷ ত্রিপুরায় ব্যবসা বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা বিষয়ে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশের শিল্প মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তীও আলোচনা করেন৷
এদিন আলোচনায় সুচারুভাবে রাজ্যের প্রচার করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিকাঠামো দরকার৷ সব থেকে বেশী প্রয়োজন শিল্প সহায়ক পরিবেশ৷ এখানে গণতন্ত্র গ্রামস্তর পর্যন্ত বিস্তৃত৷ রাজ্যের মানুষ ঐক্য ও সংহতিকে রক্ষা করছে৷ শিল্প স্থাপনের জন্য যে শান্তি দরকার তা রাজ্যে আছে৷ রাজ্যের মানুষ ধর্মনিরপেক্ষ৷ এখানে কোনও ভেদাভেদ নেই৷ রয়েছে দায়িত্বশীল স্বচ্ছ প্রশাসন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা আয়তনে ছোট হলেও অবস্থানগতভাবে খুবই গুরুত্বপূর্ণ৷ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে৷ বাংলাদেশের সঙ্গে ত্রিপুরাবাসীর সম্পর্ক আরও গভীর৷ চট্টগ্রাম বন্দর ব্যবহার, ত্রিপুরা দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যেমন সাফল্য আছে, তেমনি দুর্বলতাও আছে৷ তাই ত্রিপুরায় বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীরাও পরীক্ষা করুন৷ রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে৷
আলোচনায় বাংলাদেশের শিল্প মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বলেছেন, ভারত আমাদের একক প্রতিবেশি৷ ভারতের সাথে বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার সীমানা রয়েছে৷ এর মধ্যে ১৭৪১ কিলোমিটার সীমানা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে যেমন- আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সাথে৷ বিশেষ করে ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের শিল্পয়ান ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে৷ এসব রাজ্যগুলোতে প্রচুর প্রাকৃতিক সম্পদ এখনও অব্যবহৃত রয়ে গেছে৷ এগুলো বাংলাদেশে আমদানি করে মুল্য সংযোজনের মাধ্যমে পুনরায় রাজগুলোতে রপ্তানির সুযোগ রয়েছে৷ এক্ষেত্রে দু’দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারেন৷ দু’পক্ষের জন্যই এ উদ্যোগ লাভজনক হবে৷
ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বাংলাদেশ এবং ভারতের অন্যান্য প্রদেশের সাথে কার্যকর কানেকটিভিটি জোরদারে বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করছে৷ আমরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে নতুন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের নিয়েছি৷ পাশাপাশি নতুন ল্যান্ড কাষ্টমস স্টেশন/ল্যান্ড পোর্ট স্থাপন ও পুরাতনগুলো পুনরায় চালু করতে যাচ্ছি৷ দু’দেশের মধ্যে যোগযোগ অবকাঠামো গড়ে তোলার প্রতিও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে৷ ফেনী নদীর ওপর সেতু নির্মাণ এবং বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলার মধ্যে রেল যোগযোগ স্থাপনের কাজ চলছে৷ এছাড়া, রামগড়, সাব্রুম এবং দিমগিরি, তেগামুখ বর্ডার পয়েন্টের উন্নয়ন কাজও এগিয়ে চলছে৷ বর্ডার হাট চালুর মাধ্যমে দু’দেশের গ্রামীণ অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এগুলো দু’দেশের অনানুষ্ঠানিক বাণিজ্যকে আনুষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছে৷ আমরা ভারতের সাথে বহুমাত্রিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক বাড়িয়েছি৷ গৌহাটিতে বাংলাদেশের একজন উপহাইকমিশনার নিয়োগ দেয়া হচ্ছে৷ আগরতলা ভিসা অফিসকে ইতোমধ্যে সহকারি হাইকমিশনে উন্নীত করা হয়েছে৷
তিনি বলেন, ত্রিপুরায় আয়োজিত বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের সাথে ভারতের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের অংশীদারিত্ব জোরদারে নতুন মাত্রা যোগ করবে৷ এর মাধ্যমে আমরা ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যেগুলোতে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পায়নের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে সক্ষম হবো৷
আলোচনায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার শিল্প সরকার শিল্প সহায়ক পরিকাঠামো নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে৷ বিনিয়োগের জন্য শিল্পায়ন ও বিনিয়োগ নীতি তৈরি করা হয়েছে৷ তিনি রাজ্য শিক্ষা পরিকাঠামো, তথ্য প্রযুক্তি, টেলিপরিষেবা, বায়ো টেকনোলজি, স্বাস্থ্য পরিষেবা, মেডিক্যাল ট্যুরিজম ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, ত্রিপুরার বিনিয়োগে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করবে৷
আলোচনা করেন মুখ্যসচিব ওয়াই পি সিং, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব এম নাগারাজু৷ তিনি ত্রিপুরায় শিল্প পরিকাঠামো, কি কি ক্ষেত্রে বিনিয়োগ করা যায় তা তুলে ধরেন৷ বক্তব্য রাখেন ইয়েস ব্যাঙ্কের সিনিয়র প্রেসিডেন্ট তথা কান্ট্রি হেড তুষার পান্ডে, এ টু জেড ইনফ্রা-র এম ডি অমিত মিত্তাল৷ স্বাগত বক্তব্য রাখেন আসোচেমের পূর্বাঞ্চলের চেয়ারম্যান সঞ্জয় ঝুনঝুনওয়ালা৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজ্যে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ এদিকে, চলতি বছরে ফিকি, আইসিসি এবং সিআইআই এদের সাথে যৌথভাবে আরও বিনিয়োগকারীদের নিয়ে এ ধরনের ‘ইনভেস্টার মিট’ এর আয়োজন করা হবে৷ জানা গিয়েছে, আগামী ২২ ও ২৩ সেপ্ঢেম্বর ফিকি দ্বারা নর্থ ইস্ট কানেকটিভিটি সামিট, নভেম্বরে প্রাকৃতিক গ্যাসের উপর এসইসিওএনই এর উদ্যোগে ‘ইনভেস্টার মিট’ সহ আরও দুটি বিনিয়োগ সম্পর্কিত আলোচনাচক্রের আয়োজন করা হবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top