News Flash

  • Home
  • Uncategorized
  • দূরশিক্ষায় ফলাফলে অসংগতি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ
Image

দূরশিক্ষায় ফলাফলে অসংগতি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

University Resultনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত দূরশিক্ষায় বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে অসংগতি ও ত্রুটি দেখা দিয়েছে৷ শনিবার ফলাফল ঘোষণার পরপরই পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ছুটে যান৷ সেখানে গিয়ে দূরশিক্ষা বিভাগের অধিকর্তা ডঃ কে এম জমাতিয়া সহ অন্যান্য আধিকারীকদের সঙ্গে যোগাযোগ করে কোন ধরনের সদুত্তর পায়নি৷
কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠেন৷ তারা বিশ্বাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে আমতলী থানার পুলিশ৷ দীর্ঘ প্রায় একঘন্টা যাবৎ চলে অবরোধ৷ এই অবরোধের ফলে ঐ সড়কে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে যায়৷ পুলিশের তরফ থেকে পরীক্ষার্থীদের কাছে অনুরোধ জানানো হয় যাতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়৷ পুলিশের অনুরোধে পরীক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেনি৷ পরে বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের পরীক্ষা নিয়ামক, অধিকর্তা সহ অন্যান্য অফিসাররা এসে তাদের ক্ষোভ শান্ত করার চেষ্টা করেন৷ তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন অবিলম্বে তাদের ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ করা হবে৷ আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷
এদিকে, পরীক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানাতে ঘটনাস্থলে পৌঁছেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য ছাত্র নেতারা৷ অন্যদিকে, ফলাফলে অসংগতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে৷ সাথে দাবী জানিয়েছে, অবিলম্বে প্রকাশিত ফল সংশোধন করে পুনরায় প্রকাশ করতে হবে৷ ভবিষ্যতে নির্ভুল ফল প্রকাশের গ্যারান্টি দিতে হবে৷ ত্রুটিপূর্ণ ফল প্রকাশের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে হবে৷ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে৷ সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য সকল স্তরের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top