News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ভারত, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে : প্রধানমন্ত্রী মোদী
Image

দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ভারত, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে : প্রধানমন্ত্রী মোদী

শাজাপুর (মধ্যপ্রদেশ), ১৪ নভেম্বর (হি.স.): দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে ভারত, বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের শাজাপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির অবস্থা কী তা সবাই জানেন। কিন্তু ভারত এমন একটি দেশ যা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখন সারা বিশ্বের বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগ করতে চায়। ভারত বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হতে চলেছে।”

মোদী বলেছেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মনে রাখতে হবে কংগ্রেস এমন একটি দল যা বিনিয়োগকারীদের তাড়িয়ে দেয়, যে দল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে। কংগ্রেস এমন একটি দল যে দল শুধুমাত্র একটি পরিবারের জন্য কাজ করে, আপনাদের পরিবারের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। কংগ্রেস যেখানেই এসেছে, ধ্বংস ডেকে এনেছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “অনেক কষ্টে বিজেপি মাধ্যপ্রদেশকে গভীর কূপ থেকে টেনে তুলেছে। যাঁরা মধ্যপ্রদেশকে ভালোবাসেন, তাঁরা কখনই চাইবেন না মধ্যপ্রদেশ ফের বীমারু রাজ্যে পরিণত হোক।” মোদী আরও বলেছেন, “ভারতের অগ্রগতিতে বৃহত্তর অংশগ্রহণের জন্য মধ্যপ্রদেশ বিজেপি আপনাদের সামনে একটি রেজোলিউশন লেটার দিয়েছে। এই রেজুলেশন লেটারে রয়েছে এক্সপ্রেসওয়ে, মেট্রো, রেল সংযোগ, এমপি আইআইটি। এই সব গ্যারান্টি পূরণ হবে, এটাই মোদীর গ্যারান্টি।” কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেছেন, “কংগ্রেসের কাছে আছে শুধুই বিরোধিতা, হতাশা এবং নেতিবাচকতা। কংগ্রেস স্বভাবতই তোষণ, গুন্ডামি, দাঙ্গা, দুর্নীতি ইত্যাদিকে উৎসাহিত করে।”

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top